নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

নাগেশ্বরীতে আগাছানাশক ছিটিয়ে ২ একর জমির ধান পুড়িয়ে ফেলেছে দুর্বৃত্তরা

কুড়িগ্রামের নাগেশ্বরীতে জমি সংক্রান্ত পূর্ব শত্রুতার জেরে আগাছানাশক ছিটিয়ে দুই একর জমির ধান পুড়িয়ে বিনষ্ট করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ বিষয়ে নাগেশ্বরী থানাসহ বিভিন্ন সরকারি দপ্তরে লিখিত অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্থ কৃষক। অভিযোগে জানা যায় উপজেলার রায়গঞ্জ ইউনিয়নের এরশাদুল হক ও রাশেদুজামান মানিক গং এর সাথে পৌরসভার রবিউল ইসলাম চৌধুরী ও আজিজার রহমান চৌধুরী গং এর দীর্ঘদিন যাবত জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। এ বিষয়ে কুড়িগ্রাম আদালতে মামলা চলমান থাকলেও আজিজার রহমান চৌধুরীর পক্ষে দৃস্কৃতিকারী মিজানুর রহমান ও তার ভাইসহ পরিবারের লোকজন রাশেদুজাজামান মানিক ও এরশাদুল আলমের পরিবারের বিভিন্ন সময় নানাভাবে ক্ষয়ক্ষতি করে আসছে। এর প্রতিবাদ করলে তারা প্রাণ নাশের হুমকী প্রদান করে আসছে। এক পর্যায়ে ৩১ অক্টোবর গভীর রাতে ৫০-৬০ জন লোক নিয়ে সাড়ে ৬ বিঘা জমিতে আগাছানাশক ছিটিয়ে ধান ফসল পুড়িয়ে ফেলে এবং জমির কোনায় থাকা একটি ছাপড়া ঘরে ভাঙচ‚ড় করতে থাকলে আশেপাশের বাড়ির লোকজন সোরগোল শুনে চিৎকার চেচামেচি করতে থাকে। পরে গ্রামের লোকজন জরো হতে থাকলে দৃষ্কৃতিকারীরা পালিয়ে যায়। এছাড়াও পরেরদিন দুপুরের দিকে মিজানুর রজমান ও তার লোকজন মিলে জমির কোণায় থাকা ছাপড়া ঘরের চাল, খুটি, বেড়াসহ সবকিছু খুলে নিয়ে গেছে। এ বিষয়ে ক্ষতিগ্রস্থ কৃষক রাশেদুজ্জামান মানিক বাদী হয়ে মিজানুর রহমানসহ ৬জনকে আসামী করে নাগেশ্বরী থানাসহ বিভিন্ন সরকারি দপ্তরে লিখিত অভিযোগ করেছেন।

সরেজমিনে গিয়ে দেখা যায় দুই একরের অধিক জমির ফসল চিটার মতো হয়ে আছে। ক্ষতিগ্রস্থরা জানান, তাদের জমির ধানের শীষ বের হয়েছে। আর কিছুদিন গেলে ধান পাকতো। পেকে গেলে ধান কেটে ঘরে তুলতো তারা। কিন্তু ধানের সাথে শত্রæতা করে মিজানুর রহমান ও তার ভাড়া করা লোকজনসহ গভীর রাতে আমাদের ধানী ফসলে ঔষধ ছিটিয়ে ধান নষ্ট করে দিয়েছে। এখন আমাদের পরিবার পরিজন নিয়ে না খেয়ে থাকতে হবে। আমাদেরকে আর্থিকভাবে ক্ষতি করতে আর সমাজে হেয় করতে এর আগেও কয়েকবার একই ঘটনা ঘটিয়েছে প্রতিপক্ষরা। শুধু তাই নয়, মিজানুর ও তার পরিবারের লোকজন সবসময় আমাদেরকে রাস্তা-ঘাটে মারপিটসহ প্রাণ নাশের হুমকী দেয়। এখন আমরা নিরাপত্তাহীনতায় আছি। 

স্থানীয়রা জানান, আমরা গভীর রাতে চিৎকার শুনে বের হই। পরদিন দেখি ধানগাছগুলো পেকে যাওয়ার মতো সাদা হয়ে গেছে। এর আগেও অনেকবার এমন ঘটনা ঘটেছে। তবে খাদ্যের সাথে এমন ঘৃণিত কাজ কাম্য নয়। এতে করে ঘাটদ্য ঘাটতির আসঙ্কা রয়েছে। সুজন চন্দ্র, সুনীল চন্দ্র, সুনতী বালা জানায়, জমির সাথেই আমাদের বাড়ি। রাতে সোরগোল শুনে উঠে দেখি ধানক্ষেতে কীটনাশক ছিটানোর ড্রাম দিয়ে জমিতে কীটনাশক ছিটাচ্ছে আর কেউ ছাপড়া ঘর বাঙচুর করছে। আমরা চিৎকার করলে গ্রামের অনেক লোক জরো হয়। পরে তারা পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার সময় এখানে একটি ড্রাম ফেলে পালিয়েছে। আমরা এ ব্যাপারে মুখ খুললে বিবাদীরা আমাদের উপরও গালাগালি করে অত্যাচার করে।

তবে বিষয়টি অস্বীকার করেছে বিবাদী মিজানুর রহমান। তিনি বলেন ঘটনার দিন আমরা ঘরে ছিলাম। এ বিষয়ে আমি কিছু জানি না।

এ বিষয়ে উপজেলা কৃষি অফিসার শাহরিয়ার হোসেন জানান, সরেজমিনে ধান ক্ষেত পরিদর্শ করা হয়েছে। ধানক্ষেতে অতিরিক্তহারে আগাছানাশক প্রয়োগের ফলে ধান পুড়ে যেতে পারে। তবে ল্যারেটরিতে পরীক্ষা করলে এটি নিশ্চিৎ হওয়া যাবে যে কী প্রয়োগ করা হয়েছে?

নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ আশিকুর রহমান বলেন, দুই পক্ষেরই অভিযোগ পেয়েছি। দুই পক্ষেরই এক পক্ষ অন্যপক্ষকে বিষ দিয়ে ধান পোড়ানোর অভিযোগ তুলেছে। তবে বিষয়টি তদন্ত চলছে। সত্যতা যাচাই করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


Tag
আরও খবর