নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

কুড়িগ্রামে সানফ্লাওয়ার টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সানফ্লাওয়ার টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেছেন বাইওয়া সেইপ প্রজেক্টের চিফ কো-অর্ডিনেটর ইঞ্জিনিয়ার মোহাম্মদ হাবিবুর রহমান।

কুড়িগ্রামের প্রত্যন্ত অঞ্চলের বেকার যুবক ও যুব মহিলাদেরকে কর্মক্ষম ও সাবলম্বী করার লক্ষ্যে বাংলাদেশ সরকারের অর্থ বিভাগ ও তথ্য মন্ত্রণালয়ের সহযোগিতায় “স্কিলস্ ফর এ্যামপ্লয়ম্যান্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (সেইপ) প্রকল্পের আওতায় বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রি অনার্স অ্যাসোসিয়েশন (বাইওয়া), বাংলাদেশ গার্মেন্টস ও ম্যানু ফ্যাকচারার্স এ্যান্ড এক্সপোর্টার অ্যাসোসিয়েশন (বিজিএমইএ) এবং সানফ্লাওয়ার টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের যৌথ পরিচালনায় মঙ্গলবার বেলা ১১টায় ওয়েল্ডিং ও ইলেকট্রিশিয়ান ট্রেডের ৪ মাস মেয়াদী ফ্রি প্রশিক্ষণের সকাল ও বৈকালিক ৭নং ও ৮ নং ব্যাচের প্রশিক্ষণার্থীদের যাচাই-বাছাই কার্যক্রম পরিদর্শন করেন তিনি।

এ সময় সেইপ প্রজেক্ট ও বিজিএমইএ এর যৌথ উদ্যোগে সানফ্লাওয়ার টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে গার্মেন্টস মেশিন অপারেশন প্রশিক্ষণ কর্মসূচিও পরিদর্শন করেন। পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন বাইওয়া সেইপ প্রজেক্ট এর ফিন্যান্স কো-অর্ডিনেটর ফাহিম মো. শোয়েব, সানফ্লাওয়ার টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের নির্বাহী পরিচালক মাহমুদুল হাসানসহ অনেকে।

এখানে সকল ট্রেডের প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ প্রদান, চাকুরির ব্যবস্থাসহবিভিন্ন সুবিধা প্রদান করা হবে বলে জানিয়েছেন সানফ্লাওয়ার টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের নির্বাহী পরিচালক মাহমুদুল হাসান।

Tag
আরও খবর