জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

মুন্সিগঞ্জে সম্পন্ন হলো এলইডিপি প্রকল্পের আওতায় জব ফেয়ার ও সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠান

গত রোববার বিকাল চার ঘটিকায় মুন্সিগঞ্জ জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্পের (এলইডিপি) আওতায় জব ফেয়ার,সার্টিফিকেট বিতরণ ও সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে ‌। মুন্সীগঞ্জের বিভিন্ন উপজেলা হতে আগত প্রশিক্ষণ কোর্স সমাপ্তকারী শিক্ষার্থীদের পদচারণায় শিল্পকলা একাডেমী প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে । এর আগে উক্ত প্রকল্পের আওতায় মুন্সিগঞ্জ জেলার অংশগ্রহণকারী শিক্ষার্থীরা অভিজ্ঞ প্রশিক্ষকের তত্ত্বাবধানে প্রফেশনাল আউটসোর্সিং ট্রেইনিং এর অন্তর্ভুক্ত গ্রাফিক ডিজাইন,ওয়েব ডেভেলপমেন্ট ও ডিজিটাল মার্কেটিং কোর্স সমূহের উপরে পঞ্চাশ দিনব্যাপী প্রশিক্ষন কোর্স সমাপ্ত করেন । 


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উপসচিব মোঃ মনির হোসেন । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) তৌহিদ এলাহী ও লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক মোঃ শরিফুল ইসলাম । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ হুমায়ুন কবির, প্রকল্প পরিচালক (উপসচিব), লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্প । অতিথিগণ তাদের বক্তব্যে লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্প বাস্তবায়নে জন্য মাননীয় প্রধানমন্ত্রী ও আইসিটি বিভাগের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন । প্রশিক্ষকগণ ও প্রশিক্ষণ কোর্স সমাপ্তকারী শিক্ষার্থীরাও তাদের অভিজ্ঞতা ও প্রাপ্তিসমূহ তুলে ধরেন । পরবর্তীতে সার্টিফিকেট বিতরণ শেষে অংশগ্রহণকারীগন জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত জব ফেয়ারের বিভিন্ন স্টল ঘুরে দেখেন, সেখানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পর্কিত বিভিন্ন চাকরি সম্পর্কে তাদের বিস্তারিত ধারণা প্রদান করা হয় ।


উল্লেখ্য, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ ও শিক্ষিত জনগোষ্ঠীর মাঝে বেকারত্ব দূরীকরণে বাংলাদেশ সরকারের উল্লেখযোগ্য বিভিন্ন প্রকল্পের মধ্যে লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্প অন্যতম । এই প্রকল্পের আওতায় সম্পূর্ণ বিনামূল্যে প্রশিক্ষণ শেষে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের তরুন তরুণীরা হয়ে উঠছেন একজন দক্ষ ফ্রিল্যান্সার । বেকারত্বের অভিশাপ ঘুচিয়ে ভিজিটাল বাংলাদেশের ফ্রিল্যান্সাররা প্রতিনিয়তই কৃতিত্ব দেখাচ্ছে দেশ ও দেশের বাহিরে ।

আরও খবর







মুন্সীগঞ্জে পদায়ন হলো নতুন জেলা প্রশাসক

৭৪৬ দিন ১৪ ঘন্টা ২৪ মিনিট আগে