নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

মুন্সিগঞ্জের তিন আসনের দুটোতেই জয়ী নৌকা, বাকি একটিতে কাঁচি

৭ জানুয়ারি ২০২৪ তারিখে অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সিগঞ্জ জেলার তিনটি আসনের মধ্যে সবচেয়ে বেশি উত্তাপ ছড়ানো মুন্সিগঞ্জ-৩ আসনে পরাজিত হয়েছেন নৌকা প্রতীক পাওয়া আওয়ামী লীগের প্রার্থী ও কেন্দ্রীয় আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস । তাঁকে হারিয়েছেন কাঁচি প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেয়া স্বতন্ত্র প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সদস্য মোহাম্মদ ফয়সাল বিপ্লব । এ ছাড়া জেলার অপর দুই সংসদীয় আসন মুন্সিগঞ্জ-১ এবং মুন্সিগঞ্জ-২ এ জয় পেয়ে নৌকার কান্ডারি হয়েছেন যথাক্রমে মহিউদ্দিন আহমেদ ও সাগুফতা ইয়াসমিন এমিলি ।


জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রাপ্ত বেসরকারি ফলাফলে দেখা যায়, মুন্সিগঞ্জ-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ ফয়সাল বিপ্লব কাঁচি প্রতীকে পেয়েছেন ৮৯ হাজার ৭০৫ ভোট । তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকার প্রার্থী গত গত দুই বারের সাংসদ মৃণাল কান্তি দাস পেয়েছেন ৮২ হাজার ৮৩৩ ভোট । 

এদিকে মুন্সিগঞ্জ-১ (শ্রীনগর ও সিরাজদিখান) আসনে জয় পেয়েছেন সিরাজদিখান উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও  তিনবারের নির্বাচিত উপজেলা চেয়ারম্যান নৌকা প্রতীকের মহিউদ্দিন আহমেদ। তিনি পেয়েছেন ৯৫ হাজার ৮৬০ ভোট । তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকে গোলাম সারোয়ার কবীর পেয়েছেন ৬১ হাজার ৫৪০ ভোট । আসনটির বর্তমান সংসদ সদস্য কুলা প্রতীক নিয়ে বিকল্পধারা বা


মুন্সিগঞ্জ-২ (লৌহজং ও টঙ্গিবাড়ী) আসনে এবারও জয় পেয়েছেন আওয়ামী লীগের প্রার্থী সাগুফতা ইয়াসমিন এমিলি । তিনি নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ১ লাখ ১৩ হাজার ৪৪৪ ভোট । তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সোহানা তাহমিনা ট্রাক প্রতীকে পান ১৪ হাজার ১৯৬ ভোট । আসনটিতে এবার নিয়ে চতুর্থবারের মতো জয় পেলেন সাগুফতা ইয়াসমিন।

আরও খবর







মুন্সীগঞ্জে পদায়ন হলো নতুন জেলা প্রশাসক

৭৪৬ দিন ১৭ ঘন্টা ৩৯ মিনিট আগে