নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

মোরেলগঞ্জে এবার ৭৬টি পূজামণ্ডপে দূর্গাপূজা


বাগেরহাটের মোরেলগঞ্জ  উপজেলায়  এবার ৭৬টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। শুক্রবার থেকে মহাষষ্ঠী দিয়ে দুর্গাপূজা শুরু হবে।

এখন মণ্ডপে মণ্ডপে পূজার্চ্চনার সামগ্রী সংগ্রহের কাজ চলছে। উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে পূজার নতুন বস্তু কেনাকাটার ধুম পড়েছে।

মণ্ডপগুলো নানা রংয়ের কাপড় দিয়ে সাজিয়ে তোলা হয়েছে। এবার উপজেলায় ১৬টি ইউনিয়নে ৭৬টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। প্রত্যেক  পূজা কমিটিকে  সরকার ৫০০ কেজি করে চাল সরকার পাশাপাশি স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এ্যাড.  আমিরুল আলম মিলন ২ হাজার টাকা করে বরাদ্দ দিয়েছেন।

ইতোমধ্যেই উপজেলা  নির্বাহী অফিসার এসএম তারেক সুলতান  বিভিন্ন  পূজামণ্ডপ  পরিদর্শন  করে পূজার পরিবেশে সন্তোষ  প্রকাশ করেছেন। 

মোরেলগঞ্জ থানার ওসি মো. সাইদুর রহমান জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশ মোতাবেক পূজামণ্ডপে সুষ্ঠু ও শান্তি শৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশ, আনসার-ভিডিপি ও গ্রামপুলিশ থাকবে। এছাড়াও পূজার দিনগুলোতে পুলিশের টহল টিম থাকবে।

স্থানীয় সংসদ সদস্য এ্যাড; আমিরুল আলম মিলন সময়- সুযোগ বুঝে বিভিন্ন পূজামণ্ডপে ঘুরে ঘুরে পুজা দেখার আনন্দ উপভোগ করার কথা ব্যক্ত করছেন। 

উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক আহ্বায়ক ও বাগরেহাট জেলার সনাতন র্ধম সুরক্ষা পরিষদরে সদস্য সচিব সাংবাদিক শিব সজল যীশু ঢালী জানান, সনাতন র্ধমালম্বীরা গতবারের মতো মুখে মাস্ক এবং সামাজিক দুরত্ব বজায় রেখে অর্থাৎ  স্বাস্থ্যবিধি মেনে প্রতিমা দর্শন  করলে ভালাে হবে। পাশাপাশি সরকারের দেওয়া সকল নিয়ম মেনে পূজা উদযাপন করতে হবে। পূজা উপলক্ষে প্রশাসনিক তৎপরতা ও পূজা উদযাপন পরিষদের কন্ট্রোল রুম থাকছে এবং ভ্রাম্যমাণ আদালত খাকবে। এছাড়া প্রতিটি পূজামণ্ডপে নিজস্ব স্বেচ্ছাসেবক টিম থাকছে। কোথাও কোথাও, ফায়ার সার্ভিসের কর্মীরা থাকছে।

Tag
আরও খবর
মোরেলগঞ্জে গ্রাম আদালত বিষয়ক উঠান বৈঠক

৯৭২ দিন ১২ ঘন্টা ২৬ মিনিট আগে


মোরেলগঞ্জে ডিবেটিং ক্লাবের উদ্বোধন

৯৮৩ দিন ১১ ঘন্টা ১৫ মিনিট আগে



মোরেলগঞ্জে বেগম রোকেয়া দিবস পালিত

১০২৩ দিন ১১ ঘন্টা ৩৬ মিনিট আগে


মোরেলগঞ্জে দুর্নীতি বিরোধী দিবস পালিত

১০২৩ দিন ১১ ঘন্টা ৩৯ মিনিট আগে