নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

মোরেলগঞ্জে ছোট ভাইয়ের বসতঘর ও জমি জবর দখলের চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন


বাগেরহাটের মোরেলগঞ্জের ভাষান্দল মৌজায় আপন ছোট ভাইয়ের বসতঘর সহ ভোগ দখলীয় সম্পত্তি জবর দখলের চেষ্টা করছে বড় দুই ভাই। সম্পত্তি বাঁচাতে ছোট ভাই  মামলা  করেছেন আদালতে। মামলাও আমলে নিচ্ছি না বেপরোয়া  ভাইয়েরা।  এ অভিযোগে সংবাদ সম্মেলন  করেন ভিকটিম ছোটভাই। 


গতকাল শুক্রবার রাত ৯ টায় মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে সংবাদ সম্মেলন করে লিখিত বক্তব্য পাঠ করে শোনান অভিযোগকারী উপজেলার  নিশানবাড়িয়া ইউনিয়নের  হোগলপাতি গ্রামের মৃত আ. জব্বার খানের ছোট  ছেলে হেলাল খান। 


লিখিত বক্তব্যে তিনি জানান, উপজেলার জে. এল. ১১৪ নং ভাষান্দল মৌজায় বিএসআরএস ৪৭৯ নং খতিয়ানের ১৭৪ দাগের ০.০৮২৫ একর পৈত্তিক সম্পত্তি ৪০০ বর্গফুট  আয়তনের  বসতঘর সহ ২৫৮৬  নং দলিলে গত ২০২০ সালে তার পিতা  আ. জব্বার খান তাকে মোরেলগঞ্জ  সাব রেজিস্ট্রি অফিসের মাধ্যমে হেবা রেজিস্ট্রী করে দেন। এর কিছু দিন পর তিনি মারা যান। হেবা মূলে প্রাপ্ত ওই ঘরে আমার বৃদ্ধ মা ও স্ত্রী সন্তান নিয়ে তিনি বসবাস এবং ওই সম্পত্তি ভোগ দখল করে আসছিল। কিন্তু তার পরসম্পদলোভী একাধিক মামলার আসামী প্রতিবেশী দুই সহোদর মোঃ মিজানুর রহমান খান ও ফিরোজ খান ভোগ দখলীয় এ সম্পত্তি জোর পূর্বক দখল করার অপচেষ্টার অংশ হিসেবে গত ১২ আগস্ট সকাল ১০ টার দিকে আরও কয়েকজন দাঙ্গাবাজ লোকজন নিয়ে তিনি ও তার পরিবারকে বসতঘর থেকে উচ্ছেদের চেষ্টা করলে পরিবারের  লোকজনের ডাক চিৎকারে  অন্যান্য  লোকজন ছুটে আসলে তারা হুমকি দিয়ে সরে পড়ে। পরিস্থিতি  বিবেচনায় গত ১৫ আগস্ট বাগেরহাট আদালতে ১৪৪ ধারা চেয়ে মামলা করেন তিনি । বর্তমানে মোরেলগঞ্জ  থানার মাধ্যমে মামলার নোটিশ  আসবে জেনে উক্ত  বিবাদীরা ২৩ সেপ্টেম্বর  শুক্রবার  বিকাল ৫ টার দিকে  তার বসতঘর ও বেড়ায় হামলা চালিয়ে ভাঙ্চুর ও বেড়ার নেট আত্মসাত করে বলেও তিনি জানান। 


হেলাল খান আরও  জানান, আদালতে ১৪৪ ধারা জারি রয়েছে। তারপরও বিবাদীরা জমি দখলের চেষ্টায় ব্যর্থ হয়ে হুমকি ধামকি দিচ্ছে। মিথ্যা মামলায় জড়ানোর চেষ্টা করছে।


এ ব্যাপারে ১ নং  বিবাদী মিজানুর  রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন, ঘর আমার, আমি আইনি প্রক্রিয়ায়  অগ্রসর হব।


থানা অফিসার ইনচার্জ  মো. সাইদুর রহমান বলেন, তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag
আরও খবর
মোরেলগঞ্জে গ্রাম আদালত বিষয়ক উঠান বৈঠক

৯৭২ দিন ১১ ঘন্টা ২৬ মিনিট আগে


মোরেলগঞ্জে ডিবেটিং ক্লাবের উদ্বোধন

৯৮৩ দিন ১০ ঘন্টা ১৫ মিনিট আগে



মোরেলগঞ্জে বেগম রোকেয়া দিবস পালিত

১০২৩ দিন ১০ ঘন্টা ৩৬ মিনিট আগে


মোরেলগঞ্জে দুর্নীতি বিরোধী দিবস পালিত

১০২৩ দিন ১০ ঘন্টা ৩৮ মিনিট আগে