নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

বারইয়ারহাটে আল-আবরার হজ্ব কাফেলার ওমরা কনফারেন্স

মিরসরাইয়ের বারইয়ারহাট মসজিদুল আবরার প্রকাশ বোর্ড অফিস মসজিদে আল-আবরার হজ্ব কাফেলার উদ্যোগে ওমরা কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোবারকঘোনা ছিদ্দিকিয়া মাদ্রাসার পরিচালক মাওলানা ওয়ালি উল্ল্যাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারইয়ারহাট মসজিদুল আবরার প্রকাশ বোর্ড অফিস মসজিদের খতিব মাওলানা সিরাজ উদ্দিন। অনুষ্ঠান পরিচালনা করেন আল-আবরার হজ্ব কাফেলার মুয়াল্লিম ক্বারী নোমান।

কনফারেন্সে ওমরার ফজিলত, সফরের আদব, ইহরামের নিয়ম-কানুন, মক্কা-মদিনায় অবস্থানকালীন করণীয় এবং ওমরার বিভিন্ন গুরুত্বপূর্ণ মাসআলা-মাসায়েল নিয়ে আলোচনা করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা ওয়ালি উল্ল্যাহ বলেন, ওমরা শুধু একটি ধর্মীয় সফর নয়; এটি মহান আল্লাহর নৈকট্য অর্জন ও আত্মশুদ্ধির অন্যতম সুযোগ। ওমরা পালনের সময় ইবাদতের প্রতি মনোযোগী হওয়ার পাশাপাশি ধৈর্য, শৃঙ্খলা ও উত্তম আখলাক বজায় রাখতে হবে। তিনি সফরকারীদের সঠিক নিয়মে ওমরা পালন এবং পবিত্র মক্কা-মদিনার মর্যাদা রক্ষার আহ্বান জানান।

তিনি আরও বলেন, আল্লাহর ঘর ও রাসুলুল্লাহ (সা.)-এর রওজা মোবারক জিয়ারতের সুযোগ পাওয়া প্রত্যেক মুমিনের জন্য অত্যন্ত সৌভাগ্যের বিষয়। তাই এ পবিত্র সফরকে সর্বোচ্চ ইবাদত ও আত্মশুদ্ধির মাধ্যমে অর্থবহ করে তুলতে হবে।

আলোচনা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি-সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

আল-আবরার হজ্ব কাফেলা কর্তৃপক্ষ জানায়, আগামী ২৭ আগস্ট তারিখে কাফেলার উদ্যোগে ৩০ জন ওমরা পালনকারীর একটি দল পবিত্র মক্কা-মদিনার উদ্দেশ্যে যাত্রা করবে।

Tag
আরও খবর




মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ

৬ দিন ৯ ঘন্টা ৫৮ মিনিট আগে


জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন

৬ দিন ১০ ঘন্টা ২৪ মিনিট আগে