নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

মিরসরাইয়ে উদয়নের বৃত্তি, সম্মাননা ও পুরস্কার বিতরণ

মিরসরাইয়ে উদয়ন মেধাবৃত্তি পরীক্ষা ২০২৫ এর বৃত্তি প্রদান, সনদপত্র বিতরণ, মুক্তিযোদ্ধাদের সম্মাননা স্মারক প্রদান, অস্বচ্ছল প্রতিবন্ধীদের মাঝে নগদ অর্থ সহায়তা এবং উদয়ন বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান শনিবার (২ মে) দিনব্যাপী করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে ৪২ জন মুক্তিযোদ্ধাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। সংগঠনের সাবেক সহ-সভাপতি সাইফুল ইসলামের সৌজন্যে ১২ জন অস্বচ্ছল প্রতিবন্ধীর মাঝে নগদ অর্থ সহায়তা বিতরণ করা হয়। এছাড়া বেলজিয়াম প্রবাসী মোঃ শাহীন, কুয়েত প্রবাসী মোঃ মোস্তফা এবং কুয়েত প্রবাসী শাখাওয়াত হোসেনের সহযোগিতায় ২য় থেকে ৮ম শ্রেণির ৮৪ জন মেধাবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়। পাশাপাশি রাজনীতিবিদ রেজাউল করিম নোমানের সৌজন্যে অংশগ্রহণকারীদের জন্য টি-শার্ট প্রদান করা হয়।

সংগঠনের সভাপতি সালেহ আহমদ ডিপটির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীরের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন করেরহাট ইউনিয়ন বিএনপির সদস্য সচিব এয়াছিন মিজান, যুগ্ম আহবায়ক আবুল হোসেন মিয়া সওদাগর, যুগ্ম আহবায়ক রেজাউল করিম নোমান ও সাবেক অর্থ সম্পাদক নুরুল আলম নুরু মেম্বার।

এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি জানে আলম, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শওকত হোসেন, সহ-সভাপতি ফারুক হোসেন মামুন ও ফজলুল মুরাদ, সহ-সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক সরোয়ার উদ্দিন, অর্থ সম্পাদক গোলাম মর্তুজা, প্রচার সম্পাদক আব্দুল মুক্তাদির আদিল, অফিস সম্পাদক আবু আহাম্মদ রিপন, ক্রীড়া সম্পাদক জিয়া উদ্দিন, সামাজিক সম্পাদক তোবারক হোসেন রনি, সাহিত্য সম্পাদক ফরহাদ হোসেন, সাংস্কৃতিক সম্পাদক নুরুল করিম রুবেল, কার্যকরী সদস্য নাজিম উদ্দীন, দিদারুল আলম, আবদুর রহমান, মিজান উদ্দিনসহ উচ্চ পরিষদের সদস্যবৃন্দ। সবশেষে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, উদয়নের এ ধরনের উদ্যোগ সমাজের মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করার পাশাপাশি মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এক অনন্য দৃষ্টান্ত। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহবান জানানো হয়।


Tag
আরও খবর