নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

তেতৈয়া দাওয়াতুল ইসলাম দাখিল মাদরাসায় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও নুরুল আমিন এমপিকে সংবর্ধনা

মিরসরাইয়ের কাটাছড়া ইউনিয়নের তেতৈয়া দাওয়াতুল ইসলাম দাখিল মাদরাসায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী অনুষ্ঠান এবং নবনির্বাচিত সংসদ সদস্য নুরুল আমিন-কে সংবর্ধনা প্রদান।

শনিবার সকালে মাদরাসা প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদরাসা পরিচালনা পরিষদের সভাপতি অ্যাডভোকেট মনজুর হোসেন। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন মাওলানা আবুল হোসেন ও নুরুল আবছার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত সংসদ সদস্য নুরুল আমিন।

মাদরাসা সুপার মাওলানা মফিজুর রহমানের স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল আউয়াল চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট আলিউল কবির ইকবাল, সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী, সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর, চট্টগ্রাম উত্তর জেলা ওলামাদলের সভাপতি প্রিন্সিপাল মাওলানা জমির উদ্দিন, কাটাছড়া ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল আলম মেম্বার, সাবেক সদস্য সচিব নুর উদ্দিন জাহেদ, উপজেলা বিএনপির সদস্য দিদারুল আলম দিদার, নূরানী বিভাগের সভাপতি সেলিম উদ্দিন এবং সমাজসেবক নুরুল আলম কোম্পানিসহ শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ।

অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন এবং মাদরাসার সার্বিক উন্নয়নে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা জানানো হয়।

অনুষ্ঠানের শেষপর্বে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার ৩০টি ইভেন্টে বিজয়ী মোট ১৪০ জন শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। পুরো আয়োজনটি শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের অংশগ্রহণে এক প্রাণবন্ত ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়।

Tag
আরও খবর




মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ

৬ দিন ১০ ঘন্টা ০ মিনিট আগে


জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন

৬ দিন ১০ ঘন্টা ২৬ মিনিট আগে