নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

মারকাযুল কুরআন নিজামপুরের প্রথম ছাত্র হিসেবে হিফয সম্পন্ন করল ওসমান গণী

মিরসরাই উপজেলার স্বনামধন্য দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান মারকাযুল কুরআন নিজামপুরের হিফয বিভাগের প্রথম ছাত্র হিসেবে পবিত্র কুরআনের হিফয সম্পন্ন করেছে ছাত্র ওসমান গণী। বৃহস্পতিবার মারকাযের অডিটোরিয়ামে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে সে তার শেষ সবক পাঠ করে উপস্থিত সকলের সামনে শোনায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মারকাযের প্রতিষ্ঠাতা ও পরিচালক মাওলানা রিদওয়ান নিজামপুরী, নির্বাহী পরিচালক মাওলানা হাফেজ খলিলুর রহমান, হিফয সমাপ্তকারী ছাত্র ওসমানের পিতা মাওলানা আব্দুল হামিদ, তার দাদা এবং প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।
অনুষ্ঠানে অনুভূতি প্রকাশ করে ওসমানের পিতা মাওলানা আব্দুল হামিদ বলেন, “আমি আমার ছেলের মাধ্যমে মারকাযের প্রতিষ্ঠালগ্ন থেকে সম্পৃক্ত রয়েছি। মারকাযে হিফয বিভাগ চালুর জন্য আবেদন করতে বলেছিলাম— বিভাগ চালু হলে প্রথমে আমার ছেলেকেই ভর্তি করাবো। আলহামদুলিল্লাহ, প্রতিষ্ঠান কথা রেখেছে, আমিও কথা রেখেছি। আজ আমার ছেলে হাফেজ হয়েছে। আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি এবং প্রতিষ্ঠানের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আল্লাহ তাআলা যেন মারকাযকে কবুল করেন।”
প্রতিষ্ঠানের পরিচালক মাওলানা রিদওয়ান নিজামপুরী বলেন, “মারকাযুল কুরআন নিজামপুর ধীরে ধীরে তার লক্ষ্যের পথে এগিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় আজ হিফয বিভাগের প্রথম ছাত্র হিসেবে ওসমান গণী হিফয সম্পন্ন করেছে। আমি মহান রবের দরবারে শুকরিয়া আদায় করছি এবং তার জন্য দোয়া করি— আল্লাহ তাআলা যেন তাকে হাফেজের পাশাপাশি একজন যোগ্য আলেম হিসেবেও কবুল করেন।”
শেষে দোয়া ও মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।
Tag
আরও খবর