নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

মিরসরাইয়ে এসএসসি-২০১৬ ব্যাচের ৬ষ্ঠ পুনর্মিলনী

চট্টগ্রামের মিরসরাই উপজেলার এসএসসি-২০১৬ ব্যাচের শিক্ষার্থীদের ৬ষ্ঠ পুনর্মিলনী উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবসে মহামায়া লেকে বিকেল থেকে রাত পর্যন্ত অনুষ্ঠিত এই পুনর্মিলনীতে উপজেলার ১৬ টি ইউনিয়ন এবং ২ টি পৌরসভার এসএসসি ১৬ ব্যাচের প্রায় ৩০০ বন্ধুবান্ধব অংশ নেন। দিনব্যাপী আয়োজনে ছিল র‌্যালি, ফটোসেশান, দড়ি টানাটানি প্রতিযোগিতা, অন্ধের হাঁড়ি ভাঙা, র‌্যাফেল ড্র, নৈশভোজ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। দড়ি টানাটানি খেলায় বিবাহিত বনাম অবিবাহিতদের মধ্যে অবিবাহিতরা বিজয়ী হয়। এছাড়া র‌্যাফেল ড্রতে ১৬ জনকে পুরষ্কৃত করা হয়।
আয়োজকরা জানান, বন্ধুত্বের টানে শৈশবের মধুর স্মৃতিচারণায় স্বাধীনতার ৫৪ বছরে বিজয় দিবসকে ঘিরে এ ব্যতিক্রমধর্মী মিলনমেলার আয়োজন করা হয়। ব্যাচের সদস্যদের অনেকেই বর্তমানে দেশ ও দেশের বাইরে বিভিন্ন পেশায় কর্মব্যস্ত।
ব্যাচের পরিচালক জাহেদ হোসেন ইমন বলেন, ২০২৫ সালের ৬ষ্ঠ পুনর্মিলনী সফল করতে দেশে ও প্রবাসে থাকা যেসব বন্ধুরা আর্থিক ও মানসিকভাবে সহযোগিতা করেছেন, তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। বিশেষ করে প্রবাসী বন্ধুদের অবদান অনস্বীকার্য। যারা উপস্থিত থাকতে পারেননি, তাদের সবাই খুব মিস করেছি।
ব্যাচের আরেক পরিচালক ইব্রাহিম নিশান বলেন, আমাদের ব্যাচটা হচ্ছে ২০১৬, আমাদের ইউনিয়নও ১৬টা আর প্রতি বছর সেজন্য ১৬ই ডিসেম্বরই ১৬ ব্যাচের পুনর্মিলনীর আয়োজন করে থাকি।
শহিদুল ইসলাম নামে ব্যাচের আরেক পরিচালক বলেন, পুনর্মিলনী ছাড়াও আমাদের ব্যাচের কোন বন্ধু যদি কখনও কোন বিপদে পড়ে আমরা সকলে এগিয়ে আসি, আমাদের বন্ধু নিপু কিছুদিন আগে মারা গেছে, তাকে আমরা খুব মিস করছি। গতবছরও সে আমাদের সাথে ছিল এ বছর নেই।
জিয়া আহম্মেদ নামে ব্যাচের পরিচালক বলেন, আমাদের একটাই পরিচয় বন্ধুত্ব। এই বন্ধুত্বের বন্ধন আজীবন অটুট থাকুুক। ভবিষ্যতে ব্যাচকে আরও সাংগঠনিকভাবে গড়ে তুলে পিছিয়ে থাকা বন্ধুদের পাশে দাঁড়ানো, মেধাবী সন্তানদের পড়াশোনায় সহায়তা এবং সুখ-দুঃখে একে অপরের সহযাত্রী হয়ে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
প্রবাসী বন্ধু ইমন বলেন, এসএসসির পর কে কোথায় চলে গেছে, অনেক বছর দেখা হয়নি। প্রবাসে থাকার কারনে গত ৩ বছরের আয়োজনে আমি উপভোগ করতে পারিনি, এ বছর এই অনুষ্ঠানের জন্য ছুটি নিয়ে এসেছি।

Tag
আরও খবর