নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

জাগ্রত প্রতিভা মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিলো ১৫০ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী

মিরসরাইয়ের ঐতিহ্যবাহী স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন জাগ্রত প্রতিভার আয়োজনে এবং গুলশান আরা ফাউন্ডেশনের সৌজন্যে ১৩তম জাগ্রত প্রতিভা মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। শনিবার (২৯ নভেম্বর) সকাল সাড়ে ১০ টা থেকে দুপুর ১২ টা ১০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষায় দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণির বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়, কিন্ডারগার্টেন ও নূরানী মাদ্রাসাসহ ১৫০ শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ১১ শতাধিক শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে।

উপজেলার চিনকি আস্তানা উচ্চ বিদ্যালয়, মিঠাছরা উচ্চ বিদ্যালয়, সরকারহাট নজরআলী রুপজান উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ১৯ টি হলরুমে ৪০ জন হল পর্যবেক্ষকের তত্বাবধানে অনুষ্ঠিত পরীক্ষার বিভিন্ন কেন্দ্রে দায়িত্ব পালন করেন সংগঠনের সভাপতি গোলাম মর্তুজা ভ‚ঁইয়া, সাবেক পরীক্ষা নিয়ন্ত্রক হৃদয় রঞ্জন দে, পরীক্ষা নিয়ন্ত্রক অসীম কুমার দত্ত, বৃত্তি পরীক্ষা কমিটির আহবায়ক মাস্টার কামরুল ইসলাম, সংগঠনের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম রিপন, বৃত্তি পরীক্ষা কমিটির সদস্য সচিব প্রভাষক মোহাম্মদ জাহিদুল ইসলাম।

৩ টি কেন্দ্র সচিব হিসেবে দায়িত্ব পালন করেন চিনকি আস্তানা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবুল কালাম মজুমদার, মিঠাছরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামশেদ আলম, সরকারহাট নজরআলী রুপজান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বজিৎ দে। পরীক্ষা কেন্দ্রগুলো পরিদর্শন করেন সংগঠনের উপদেষ্টা ও টেকনাফ সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন, উচ্চ পরিষদ সদস্য এমএম আবুল হোসেন সোহেল, চিনকি আস্তানা উচ্চ বিদ্যালয়ের সভাপতি নিজাম উদ্দিন, উদয়ন ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মাকসুদ আলম শাহীন, আবুল বাশার মেম্বার স্মৃতি সংসদের সভাপতি সরফুদ্দীন, মিরসরাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম মাঈন উদ্দিন, অদম্য যুব সংঘের পরিচালক এনামুল হক সোহাগ, প্রজন্ম মিরসরাই’র পরিচালক প্রকৌশলী ওমর ফারুক, প্রজন্ম মিরসরাই’র ভারপ্রাপ্ত সভাপতি রহিম উদ্দিন, স্বপ্নের খৈয়াছরা সংগঠনের সভাপতি মোহাম্মদ জাহেদ, ফ্রেন্ড সার্কেল ব্ল্যাড ব্যাংকের সভাপতি মেহেদী হাসান ইমন, চাইল্ড কেয়ার বাংলাদেশ’র সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম ইমন, সমাজকর্মী মোহাম্মদ আব্দুল্লাহ, ইউসাম’র সভাপতি আল মুরাদ প্রমুখ। এছাড়া দায়িত্ব পালন করেন বৃত্তি পরীক্ষার আহবায়ক কামরুল ইসলামসহ ক্লাবের কার্যকরী পরিষদ ও সাধারণ সদস্যবৃন্দ।

Tag
আরও খবর




মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ

৬ দিন ৯ ঘন্টা ৫৯ মিনিট আগে


জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন

৬ দিন ১০ ঘন্টা ২৬ মিনিট আগে