নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

রহমতাবাদ আন-নূর পাঠাগার উদ্বোধন উপলক্ষে সিরাতুন্নবী (সা.) মাহফিল

মিরসরাইয়ের রহমতাবাদে আন-নূর পাঠাগার উদ্বোধন উপলক্ষে সিরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল থেকে রাত পর্যন্ত উপজেলার মিঠানালা ইউনিয়নের রহমতাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে চট্টগ্রাম দারুল ইরফান একাডেমীর অধ্যক্ষ মাওলানা কেফায়েত উল্লাহর সভাপতিত্বে এবং মাহফিল বাস্তবায়ন কমিটির যুগ্ম আহবায়ক আশরাফুল মাওলার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের ডেপুটি অ্যাটর্নি জেনারেল এডভোকেট সাইফুর রহমান।

প্রধান ওয়ায়েজ হিসেবে আলোচনা করেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মাহমুদুল হাসান। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন সুফিয়া নূরীয়া ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ রেজাউল হক নিজামী। বিশেষ অতিথি ছিলেন সমাজসেবক ও শিক্ষানুরাগী মাওলানা নুরুল কবির।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আলমশাহ কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মুহাম্মাদ মনিরুজ্জামান, মাদবারহাট ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা আলা উদ্দিন, সুফিয়া নূরীয়া ফাজিল মাদ্রাসার সহকারী শিক্ষক কলিম উল্লাহ, সরওয়ার আলী ক্বারি জামে মসজিদের খতিব মাওলানা আলা উদ্দিন, রহমতাবাদ আন-নূর পাঠাগারের আহবায়ক শেখ ফরিদ, মাহফিল বাস্তবায়ন কমিটির আহবায়ক শিহাব উদ্দিন, মহি উদ্দিন মাষ্টার, সাখাওয়াত হোসেন ও মনজুর হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Tag
আরও খবর




মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ

৬ দিন ১০ ঘন্টা ১ মিনিট আগে


জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন

৬ দিন ১০ ঘন্টা ২৭ মিনিট আগে