নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

ডা.এস এ ফারুকের উদ্যোগে বয়স্ক নারীদের সহীহ্ কোরআন শিক্ষা চালু

মিরসরাই উপজেলার ওসমানপুর ইউনিয়নের পাতাকোটের নিজ বাড়ী রওশন-জামান ভিলায় বারইয়ারহাট শেফা ইনসান হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ও রওশন-জামান জামে মসজিদ নির্মাতা অধ্যাপক ডা. এস এ ফারুকের আর্থিক সহায়তায় এবার বয়স্ক নারীদের সহীহ্ কোরআন শিক্ষা চালু করা হয়েছে। সম্প্রতি ৮ জন নারী নিয়ে নিজ বাড়ীতে এই কার্য্যক্রম চালু করেন তিনি।

এর আগে চলতি বছরের ৪ আগস্ট (সোমবার) ওসমানপুর ইউনিয়নের পাতাকোট হাজী আব্দুর রশীদ মিস্ত্রি জামে মসজিদে বয়স্ক পুরুষদের সহীহ্ কোরআন শিক্ষার শুভ উদ্বোধন করেন তিনি। সেখানে প্রতিদিন বাদ এশা বয়স্ক পুরুষ সহীহ্ কোরআন শিক্ষা প্রদান করা হয়। প্রাথমিকভাবে ২০ জন বয়স্কদের নিয়ে ওই কার্যক্রম শুরু করা হয়েছিল।

নারীদের সহীহ্ কোরআন শিক্ষা চালুর বিষয়ে অধ্যাপক ডা. এস এ ফারুক বলেন, আমাদের শুদ্ধভাবে নামাজ পড়ার জন্য শুদ্ধভাবে কোরআন শিক্ষা জরুরি। প্রথমে আমি গ্রামের মানুষের কথা চিন্তা করে গত ৪ আগস্ট প্রাথমিকভাবে ২০ জন বয়স্ক পুরুষ নিয়ে বয়স্ক সহীহ্ কোরআন শিক্ষা চালু করি। তখন বয়স্ক মহিলাদের জন্য কোরআন শিক্ষা চালুর দাবী উঠলে এবার ৮ জন নারী নিয়ে বয়স্ক সহীহ্ কোরআন শিক্ষা চালু করেছি। পর্যায়ক্রমে এর পরিধি আরো বাড়ানো হবে।

Tag
আরও খবর




মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ

৬ দিন ৯ ঘন্টা ৫৩ মিনিট আগে


জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন

৬ দিন ১০ ঘন্টা ১৯ মিনিট আগে