নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

জাতীয় সংসদ নির্বাচন দ্রুত করার দাবীতে মিরসরাইয়ে বিএনপির সমাবেশ

আগামী জাতীয় সংসদ নির্বাচন দ্রুত করার দাবীতে মিরসরাইয়ে বিএনপির একাংশের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে মিরসরাই সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে বারইয়ারহাট পৌরসভা, মিরসরাই পৌরসভা ও মিরসরাই উপজেলা বিএনপি’র উদ্যোগে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন মিরসরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক নুরুল আমিন চেয়ারম্যান।

প্রধান অতিথির বক্তব্যে নুরুল আমিন চেয়ারম্যান বলেন, তত্বাবধায়ক সরকার ঘোষিত সময়ে নির্বাচন করার আহবান জানাচ্ছি। যারা ঘোষিত সময়ে নির্বাচন বানচাল করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে তাদেরকে আমরা বলবো আপনারা রাজনীতি করেন কিসের জন্য। একটি রাজনৈতিক দলের একমাত্র লক্ষ্য ক্ষমতায় যাওয়া, নির্বাচন করা; নির্বাচনের মাধ্যমে মানুষের ভোটাধিকার নিশ্চিত করা। হালুয়ারুটির ভাগ রক্ষা করার জন্য আপনারা নির্বাচন বিলম্বিত করছেন। নির্বাচন যথাসময়ে হলে আপনাদের হালুয়ারুটির ভাগ বন্ধ হয়ে যাবে।’

বারইয়ারহাট পৌরসভা বিএনপির সাবেক আহবায়ক দিদারুল আলম মিয়াজীর সভাপতিত্বে ও মিরসরাই পৌরসভা বিএনপির সাবেক সদস্য সচিব জাহিদ হোসাইনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, মিরসরাই পৌরসভা বিএনপির সাবেক আহবায়ক মহি উদ্দিন, উপজেলা যুবদলের সাবেক আহবায়ক শাহিনুল ইসলাম স্বপন, বিএনপি নেতা মেজবাউল হক মানিক, মিরসরাই উপজেলা যুবদলের সাবেক আহবায়ক কামাল উদ্দিন, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সাধারন সম্পাদক ইফতেখার মাহমুদ জিপসন, বারইয়ারহাট পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক কামরান সরোয়ার্দী, বিএনপি নেতা মোশাররফ হোসেন লাভলু চৌধুরী, নুরুল আলম মেম্বার, মাজহারুল ইসলাম চৌধুরী, রফিকুল ইসলাম, আজিজুল হক, ইমাম হোসেন বাবলু, এয়াছিন মিজান, গোলাম জাকারিয়া, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক আব্দুল্ল্যাহ আল নোমান, মিরসরাই পৌরসভা ছাত্রদলের সদস্য সচিব ইনজামামুল হক ইমন, ছাত্রদল নেতা নাঈম সরকার।

Tag
আরও খবর




মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ

৬ দিন ৯ ঘন্টা ৫৩ মিনিট আগে


জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন

৬ দিন ১০ ঘন্টা ১৯ মিনিট আগে