নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

মিরসরাইয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

চট্টগ্রামের মিরসরাইয়ে তেতৈয়া দাওয়াতুল ইসলাম দাখিল মাদ্রাসায় এবারের দাখিল পরীক্ষার ফলাফল শতভাগ পাশের পাশাপাশি পুরো উপজেলায় তৃতীয় স্থান অর্জন করেছে। দাখিলে উত্তীর্ণ সেসব কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, এডহক কমিটির অভিষেক ও অভিভাবক সমাবেশের আয়োজন করা হয়। আজ বৃহস্পতিবার (৩১ জুলাই) মাদ্রাসা হলরুমে আয়োজিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মাদ্রাসার এডহক কমিটির নবনির্বাচিত সভাপতি এডভোকেট মো. মনজুর হোসেন। মাদ্রাসার শিক্ষক হারুন রশীদের সঞ্চালনায় সুপার মাওলানা মুহাম্মদ মফিজুর রহমানের শুভেচ্ছা বক্তব্যের মধ্যদিয়ে আলোচনা পর্বের সূচনা হয়। এসময় বক্তব্য রাখেন এডহক কমিটির অভিভাবক সদস্য আমানুল ইসলাম, প্রাক্তন অভিভাবক সদস্য ও উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য দিদারুল আলম দিদার, মাদ্রাসার প্রতিষ্ঠাতা রবিউল হোসেন মেম্বার, মাদ্রাসার নুরানী বিভাগের সভাপতি সেলিম উদ্দিন, শিক্ষক সামিউল আলম, রাশেদা আক্তার, মাওলানা আবুল হোসাইন, অভিভাবক সদস্য আবুল কালাম আজাদ, কবির আহম্মদ নিজামী, নুরুল আলম কোম্পানী, প্রাক্তন ছাত্র আরিফ উদ্দিন প্রমুখ।
মাদ্রাসার এডহক কমিটির নবনির্বাচিত সভাপতি এডভোকেট মো. মনজুর হোসেন বলেন, ‘এবারের দাখিল পরীক্ষায় শতভাগ পাশের পাশাপাশি মিরসরাই উপজেলার মধ্যে তৃতীয় স্থান অর্জন করেছে তেতৈয়া দাওয়াতুল ইসলাম দাখিল মাদ্রাসা। দাখিলে মাদ্রাসার ২১ জন শিক্ষার্থী সফলতার সাথে উত্তীর্ণ হয়েছে। তাদের এডহক কমিটির পক্ষ থেকে সংবর্ধিত করা হয়েছে। এটি এই মাদ্রাসার শুরুলগ্ন থেকে প্রথম উদ্যোগ।’
তিনি আরো বলেন, ‘তেতৈয়া দাওয়াতুল ইসলাম দাখিল মাদ্রাসা ২০২৫ সালের দাখিল পরীক্ষায় শতভাগ পাশের সাফল্য অর্জনের দাবিদার শিক্ষক, পরিচালনা পরিষদ, অভিভাবকরা। শিক্ষকদের পাশাপাশি অভিভাবকরা তাদের সন্তানের প্রতি আরো বেশি দায়িত্ববান ও যতœবান হতে হবে। তাহলে আমরা শতভাগ পাশের হারের ধারাবাহিকতা ধরে রাখতে পারবো।’

Tag
আরও খবর




মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ

৬ দিন ১০ ঘন্টা ৫৬ মিনিট আগে


জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন

৬ দিন ১১ ঘন্টা ২২ মিনিট আগে