নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

মিরসরাইয়ে অবৈধ বালু উত্তোলন, অভিযানে শ্যালো ড্রেজার মেশিন, ভেকু ও দেড় হাজার ফিট পাইপ বিনষ্ট

চট্টগ্রামের মিরসরাইয়ে অবৈধ বালু উত্তোলনকালে অভিযানে ২ টি শ্যালো ড্রেজার মেশিন, ১ টি ভেকু ও দেড় হাজার ফিট পাইপ বিনষ্ট করা হয়েছে। শনিবার বিকেল ৪ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়।
জানা যায়, উপজেলার ২ নম্বর হিঙ্গুলী ইউনিয়নের হিঙ্গুলী খালে শ্যালো ড্রেজার মেশিন দিয়ে অবৈধ বালু উত্তোলনের খবর পেয়ে মিরসরাই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়। জোরারগঞ্জ থানা পুলিশ ও সংশ্লিষ্ট বন বিভাগের সহযোগিতায় অভিযান পরিচালনা করেন মিরসরাই উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম। এসময় খাল থেকে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত দুইটি শ্যালো ড্রেজার মেশিন ও একটি ভেকু বিকল করে দেওয়া হয়। পাশাপাশি বালু উত্তোলনের জন্য স্থাপিত প্রায় দেড় হাজার ফিট সংযোগ পাইপ বিনষ্ট করা হয়।
মিরসরাই উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম বলেন, ‘বালু উত্তোলনে সংশ্লিষ্ট কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি বিধায় আইনের আওতায় আনা সম্ভব হয়নি। অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে মিরসরাই উপজেলা প্রশাসনের এমন অভিযান চলমান থাকবে।’


Tag
আরও খবর




মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ

৬ দিন ৯ ঘন্টা ৫৩ মিনিট আগে


জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন

৬ দিন ১০ ঘন্টা ১৯ মিনিট আগে