নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

অর্থের অভাবে ঝরে পড়া শিক্ষার্থীর পড়ালেখার দায়িত্ব নিল ‘ইগনাইট মিরসরাই’

অর্থের অভাবে ঝরে পড়া শিক্ষার্থী সানজিদা আক্তারের পড়াশোনার দায়িত্ব নিলো সামাজিক সংগঠন ‘ইগনাইট মিরসরাই’। সানজিদা আক্তার মিরসরাই বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেনীর শিক্ষার্থী। অর্থের অভাবে ৭ম শ্রেনীর পর আর পড়াশোনা চালিয়ে যাওয়া সম্ভব হয়নি তার। বিভিন্ন সংবাদ মাধ্যমে সংবাদ পরিবেশন হওয়ার পর সানাজিদা আক্তারের পাশে এসে দাঁড়িয়েছে সংগঠনটি। তারা সানজিদার বিদ্যালয়ের ভর্তি ফি, বেতন, পরীক্ষার ফিসহ সকল ব্যয়ভার গ্রহন করেছে। এছাড়া তার প্রয়োজনীয় সব ধরনের শিক্ষা উপকরণ  সানজিদার হাতে তুলে দিয়েছে। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক আশরাফ উদ্দিন, ইগনাইট মিরসরাই’র প্রতিষ্ঠাতা এডভোকেট নাজমুল হাসান, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ মহিউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক আরশেদ আহমেদ, সদস্য আজিমুল হাসান প্রমুখ।

সংগঠনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মহি উদ্দিন বলেন, সংবাদ মাধ্যমে সানজিদা আক্তারের পড়াশোনার বিষয়ে সংবাদটি চোখে পড়ার সাথে সাথে আমাদের সংগঠনের নেতৃবৃন্দ তার শিক্ষার ব্যয় বহনের সিদ্ধান্ত গ্রহন করে। অবশেষে আমরা তার মায়ের হাতে বিদ্যালয়ের ভর্তি ফি, বেতন, পরীক্ষার ফি বাবদ নগদ টাকা তুলে দিয়েছি। এছাড়া চলতি বছরের জন্য প্রয়োজনীয় সকল শিক্ষা উপকরণও আমরা দিয়েছি। আমাদের এই সহযোগীতা অব্যাহত থাকবে।

ইগনাইট মিরসরাই’র প্রতিষ্ঠাতা এডভোকেট নাজমুল হাসান বলেন, আমরা মিরসরাইতে শিক্ষা ও কর্মসংস্থান নিয়ে কাজ করছি। এই যুগে এসে অর্থের অভাবে কোন শিক্ষার্থীর পড়াশোনা বন্ধ হয়ে যাবে সেটা কোনভাবেই মেনে নেওয়া যায়না। শুধু সানজিদা আক্তার নয় মিরসরাইয়ে অর্থের অভাবে কেউ যদি পড়াশোনা করতে না পারে তার দায়িত্ব ইগনাইট মিরসরাই’ নেবে।

প্রসঙ্গত, সানজিদা আক্তারের বাবা লিভার ক্যান্সারে মারা গেছেন। দুই ভাই এক বোনের মধ্যে সানজিদা আক্তার সবার ছোট। বড় বোনের বিয়ে হয়। একমাত্র ভাই খৈয়াছড়া বিদ্যালয়ে দশম শ্রেনীর শিক্ষার্থী। পড়াশোনার পাশাপাশি স্থানীয় একটি পেট্রোল পাম্পে কাজ করে উপর্জিত আয় দিয়ে সংসার চলে তাদের।

Tag
আরও খবর




মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ

৬ দিন ৯ ঘন্টা ৫৩ মিনিট আগে


জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন

৬ দিন ১০ ঘন্টা ১৯ মিনিট আগে