নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

শেফা ইনসান হাসপাতালে এনআইসিইউ সেবা চালু

বারইয়ারহাট পৌরসভার শেফা ইনসান হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে এনআইসিইউ সেবা চালু হয়েছে আজ বুধবার। সকালে দোয়া ও মোনাজাতের মধ্যদিয়ে এনআইসিইউ সেবা কার্যক্রম শুরু করা হয়। ফিতা কেটে এনআইসিইউ বিভাগের উদ্বোধন করেন শেফা ইনসান হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক নবজাতক ও শিশু রোগ বিশেষজ্ঞ ডা. এস এ ফারুক। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বারইয়ারহাট কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা নিজাম উদ্দিন আনছারী।
শেফা ইনসান হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক নবজাতক ও শিশু রোগ বিশেষজ্ঞ ডা. এস এ ফারুক বলেন, এই হাসপাতালের যাত্রালগ্ন থেকে ২৪ ঘন্টা শিশু বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা শিশুদের সর্বোত্তম সেবা প্রদান করা হচ্ছে। বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসক, দক্ষ নার্স ও স্টাফ দ্বারা পরিচালিত ২৫ শয্যার এই হাসপাতালে সার্জারী ও গাইনী, অর্থোপেডিকস সার্জারী, শিশু সার্জারী নিয়োজিত রয়েছেন। ইনডোরের রোগীদের প্রতিদিন অন্তত ৫-৭ বার বিশেষজ্ঞ চিকিৎসকরা সেবা প্রদান করে থাকেন।
শেফা ইনসান হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারেের আবাসিক মেডিকেল অফিসার (এনআইসিইউ) ডা. সানজানা ছাত্তার শান্তা বলেন, ২০০৬ সালে চালু হওয়া এই হাসপাতালে ২৪ ঘন্টা শিশু বিশেষজ্ঞ চিকিৎসক চিকিৎসা সেবা প্রদান করে থাকেন। তারই ধারাবাহিকতায় সম্পূর্ণ দক্ষ জনশক্তি নিয়ে বুধবার সকালে এনআইসিইউ সেবা চালু হয়েছে। কম খরচে চিকিৎসা প্রদানের নিমিত্তে প্রাথমিকভাবে ৪ বেডের এনআইসিইউ সেবা চালু হয়। পর্যায়ক্রমে এটি বৃহত পরিসরে করার পরিকল্পনা রয়েছে হাসপাতাল কর্তৃপক্ষের।


Tag
আরও খবর




মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ

৬ দিন ৯ ঘন্টা ৫৩ মিনিট আগে


জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন

৬ দিন ১০ ঘন্টা ১৯ মিনিট আগে