নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

মিরসরাইয়ে তিনদিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন

"নিয়মিত ভূমি উন্নয়ন কর পরিশোধ করি, নিজের জমি সুরক্ষিত রাখি" এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যদিয়ে মিরসরাইয়ে শুরু হয়েছে তিনদিনব্যপী ভূমি মেলা। রবিবার সকালে উপজেলা ভূমি অফিসে আয়োজিত ভূমি মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা জেরিন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার প্রতাপ চন্দ্র রায়, যুব উন্নয়ন অফিসার শাহ আলমসহ উপজেলার সকল ইউনিয়ন ভূমি অফিস ও উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা কর্মচারীবৃন্দ এবং উপজেলা ভূমি অফিসে আগত সেবাপ্রার্থীরা। উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সেবাপ্রার্থীদের মধ্যে এসময় ভূমি মেলা নিয়ে দারুন উচ্ছ্বাস লক্ষ্য করা যায়।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা জেরিন বলেন, সরকার উপজেলা ও ইউনিয়ন ভূূমি অফিসগুলোতে ভূমি সেবা জনবান্ধব ও সহজ করতে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তারই অংশ হিসেবে তিনদিনব্যপী এই ভূমি মেলা।

সহকারী কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলাম জানান, ভূমি মেলার বিষয়ে জেলা প্রশাসনের দিকনির্দেশনায় সেবাপ্রাপ্তি সহজ করতে উপজেলা ভূমি অফিসের নিয়মিত সেবার পাশাপাশি অফিসের বাইরে দুইটি সেবা বুথ স্থাপন করা হয়েছে। সেখানে সকাল ৯ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত সকল প্রকার ভূমি সেবা পাওয়া যাবে। ইউনিয়ন ভূমি অফিসগুলোতেও একইভাবে ভূমি মেলার তিনদিন সেবা বুথ স্থাপনের মাধ্যমে ভূমি সেবা প্রদান করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে সকলের অংশগ্রহনে একটি র‍্যালি বের করা হয়। তিনদিনব্যাপী এই ভূমি মেলা সমাপ্ত হবে আগামী ২৭ মে।


Tag
আরও খবর




মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ

৬ দিন ১০ ঘন্টা ২ মিনিট আগে


জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন

৬ দিন ১০ ঘন্টা ২৮ মিনিট আগে