নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

মিরসরাইয়ে দুর্যোগ মোকাবেলায় সচেতনতামূলক মাঠ মহড়া

মিরসরাইয়ে দুর্যোগ মোকাবেলায় সচেতনতামূলক মাঠ মহড়া অনুষ্ঠিত হয়েছে। ঘূর্ণিঝড় ও দুর্যোগ প্রস্তুতির কর্মসূচি (সিপিপির) আয়োজনে জনসচেতনতা বাড়ানো এবং দুর্যোগের পূর্বে, চলাকালীন ও পরবর্তী সময় ব্যক্তি, পরিবার ও সামাজিক প্রস্তুতিমূলক জানমালের ক্ষতি কমিয়ে আনার লক্ষ্যে ঘূর্ণিঝড় এই সতর্কীকরণ মাঠ মহড়া অনুষ্ঠিত হয়। আজ বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলার ১৪ নম্বর হাইতকান্দি উচ্চ বিদ্যালয় মাঠে হাইতকান্দি ইউনিয়ন টিম লিডার ও উপজেলার নির্বাচিত শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক মোহাম্মদ জসিম উদ্দিনের সভাপতিত্বে এবং কর্ণফুলী উপজেলা সিপিপির সহকারী পরিচালক সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি ও মিরসরাই উপজেলা বিএনপির আহবায়ক আবদুল আউয়াল চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচী (সিপিপি) চট্টগ্রামের উপ-পরিচালক হাফিজ আহাম্মদ, মিরসরাই ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশন ইনচার্জ সাফায়েত হোসেন, হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ শাহজাহান।

প্রধান অতিথির বক্তব্যে আবদুল আউয়াল চৌধুরী বলেন, ‘আগামী কিছুদিনের মধ্যে মিরসরাইয়ে আরো বড় পরিসরে প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে বাস্তবভিত্তিক প্রামান্যচিত্র প্রদর্শন করা হবে। স্বেচ্ছাসেবকদের সর্তকতার সাথে দুর্যোগকালীন সময়ে উদ্ধার কাজ চালাতে হবে, বিশেষ করে গাম বুটসহ নির্দিষ্ট পোষাক পরিধান করে নিজেদেরও নিরাপত্তা নিশ্চিত করতে হবে।’

দুর্যোগ মোকাবেলায় সচেতনতামূলক মাঠ মহড়ায় তুলে ধরা হয় ঘূর্ণিঝড় সংকেত প্রচারের পরও অসচেতনদের প্রাণহানিসহ মালামালের ক্ষয়ক্ষতির দৃশ্য অভিনয়ের পাগলের ভ‚মিকায় পাশাপাশি ছিলেন চেয়ারম্যান পরিবার, মাতব্বর পরিবার, শিক্ষক পরিবার, কৃষক পরিবার, জেলে পরিবার, নৃত্য পরিবেশনা, ব্যবসায়ী, ইমাম পরিবার, ঘূর্ণিঝড় আসার আগে একটা পরিবারের স্বাভাবিক অবস্থা এবং ঘূর্ণিঝড় পরিবর্তী ক্ষয়ক্ষতির অবস্থায় সিপিপি সদস্যদের ভূমিকাগুলো তুলে ধরা হয়।

এতে সাংবাদিক, জনপ্রতিনিধি, রাজনৈতিক, স্কুল-কলেজের শিক্ষার্থীসহ সকল পেশার লোকজন মহড়া উপভোগ করেন। অনুষ্ঠান শেষে মহড়ায় অংশগ্রহণ করায় বিদ্যালয়ের শিক্ষার্থীদের ও সিপিপি স্বেচ্ছাসেবকদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।



Tag
আরও খবর




মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ

৬ দিন ১০ ঘন্টা ৩ মিনিট আগে


জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন

৬ দিন ১০ ঘন্টা ২৯ মিনিট আগে