নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

মজহারুল হক চৌধুরী উচ্চ বিদ্যালয় এডহক কমিটির সভাপতি হলেন মনোয়ার হোসেন চৌধুরী রাফেল

মিরসরাই উপজেলার মিরসরাই সদর ইউনিয়নের মজহারুল হক চৌধুরী উচ্চ বিদ্যালয়ের ৪ সদস্যের এডহক কমিটির অনুমোদন দিয়েছে চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। এতে বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা মরহুম আজহারুল হক চৌধুরী নওশা মিয়ার পুত্র মো. মনোয়ার হোসেন চৌধুরী রাফেলকে সভাপতি মনোনীত করা হয়েছে। ২২ এপ্রিল চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক প্রফেসর ড. বিপ্লব গাঙ্গুলী স্বাক্ষরিত মজহারুল হক চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরাবর প্রেরিত এক চিঠিতে এই তথ্য জানানো হয়। তাছাড়া মোহাম্মদ শিহাব উদ্দিনকে শিক্ষক সদস্য, মো. নজরুল ইসলাম চৌধুরীকে অভিভাবক সদস্য এবং পদাধিকারবলে প্রধান শিক্ষক হেদায়েত উল্ল্যাহ চৌধুরীকে সদস্য সচিব করা হয়।

প্রসঙ্গত, মজহারুল হক চৌধুরী উচ্চ বিদ্যালয়ের দৈনন্দিন প্রশাসনিক কার্যাবলী পরিচালনার জন্য চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের প্রবিধানমালা-২০২৪ এর প্রবিধান ৬৪ অনুসারে ৬ মাসের জন্য এডহক কমিটির অনুমোদন দেওয়া হয়।

মজহারুল হক চৌধুরী উচ্চ বিদ্যালয় এডহক কমিটির সভাপতি মো. মনোয়ার হোসেন চৌধুরী রাফেল বলেন, আমাকে সভাপতি মনোনীত করায় সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার বাবা অনেক স্বপ্ন নিয়ে এই বিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন। তার অপূর্ণ থাকা স্বপ্নগুলো আমি বাস্তবায়ন করার চেষ্টা করবো পাশাপাশি বিদ্যালয়ের পড়াশোনার মান ও এসএসসিতে ভালো ফলাফল অর্জনের জন্য কাজ করে যাবো।

Tag
আরও খবর