নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

বারইয়ারহাট বিএম হাসপাতালের বর্ষপূর্তি উপলক্ষ্যে বিনামূল্যে চিকিৎসা পেল সহস্রাধিক রোগী

মিরসরাই উপজেলার বারইয়ারহাট বিএম হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের বর্ষপূর্তি উপলক্ষ্যে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১১ এপ্রিল) দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে চট্টগ্রামের মিরসরাই, খাগড়াছড়ির রামগড় ও ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার সহস্রাধিক রোগী ফ্রি চিকিৎসা সেবা নিয়েছে। এসময় বিভিন্ন রোগের বিশেষজ্ঞ ২০ জন ডাক্তার রোগী দেখেন। ফ্রি মেডিকেল ক্যাম্প উপলক্ষ্যে সকল ধরনের পরীক্ষায় ২৫ শতাংশ ছাড় দেওয়া হয়েছে। হাসপাতালে ভর্তি থাকা ৭ জন অপারেশন রোগীকেও ২৫ শতাংশ ছাড় দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এছাড়া বর্ষপূর্তি উপলক্ষ্যে হজ্ব যাত্রীদের জন্য চালু করা হয়েছে হজ¦ হেলথ চেক আপ প্যাকেজ। প্যাকেজের আওতায় মাসব্যাপী দেওয়া হচ্ছে ৫০ শতাংশ ছাড় এবং সিজার, ডেলিভারী ও বিভিন্ন অপারেশনেও ছাড় দিচ্ছে প্রতিষ্ঠানটি।
করেরহাট ইউনিয়নের হাবিলদারবাসা থেকে চিকিৎসা নিতে আসা রোগী বিবি ছলিমা বলেন, আমি ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে আক্রান্ত। কিন্তু শহরে গিয়ে ভালো মানের ডাক্তার দেখানোর অবস্থা নেই। তাই বিএম হাসপাতালে ফ্রি চিকিৎসা সেবা নিয়েছি।
ওসমানপুর ইউনিয়ন থেকে চিকিৎসা সেবা নিতে আসা রোগী খোরশেদ আলম বলেন, কয়েকদিন আগে মাইকে প্রচারে জানতে পারি বিএম হাসপাতালে বাত ব্যাথা ডাক্তার আসবে। পরে ফোনে রেজিস্টেশন করেছি। আজ (শুক্রবার) ডাক্তার দেখাতে আসলাম। ডা. আব্দুল্লাহ আল জাহেদ খুবই সুন্দরভাবে সবকিছু বুঝিয়ে দিয়েছেন।
বিএম হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ডা. ওসমান গনি রাহাত বলেন, আইসিইউ এ্যাম্বুলেন্স, এনআইসিইউ সুবিধা সম্বলিত উত্তর চট্টগ্রামের একমাত্র হাসপাতাল বিএম হাসপাতাল। হাসপাতালের বর্ষপূর্তি উপলক্ষ্যে শুক্রবার দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। এতে ২০ জন চিকিৎসক প্রায় ১ হাজার ২০০ রোগীকে চিকিৎসা সেবা দিয়েছেন। আমরা সিজার, বিভিন্ন জটিল রোগের অপারেশন ও হজ্ব যাত্রীদের ডাক্তারী পরীক্ষায় বিশেষ ছাড়ের ব্যবস্থা করেছি। এছাড়া ফ্রি মেডিকেল ক্যাম্পের আওতায় সকল প্রকার পরীক্ষায় দেওয়া হয়েছে ২৫ শতাংশ ছাড়।

Tag
আরও খবর




মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ

৬ দিন ৯ ঘন্টা ৫৯ মিনিট আগে


জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন

৬ দিন ১০ ঘন্টা ২৫ মিনিট আগে