নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

মিরসরাইয়ে টানা ৪০ দিন জামাতে নামাজ আদায় করে পুরস্কার পেলো ২২ শিশু-কিশোর

তারা কেউ শিশু, কেউবা কিশোর। কেউবা স্কুুল, কেউবা মাদ্রাসায় পড়ুয়া। দুরন্তপনার এই সময়ে পড়াশোনার পাশাপাশি তাদের নামাজের প্রতি যে টান ছিল সেটাই তারা প্রমাণ করেছেন। টানা ৪০ দিন জামাতে নামাজ আদায় করে ২২ শিশু-কিশোর পুরুস্কৃত হয়েছেন। মিরসরাই উপজেলার ৫ নম্বর ওচমানপুর ইউনিয়নের পাতাকোট গ্রামের হাজ্বী আবদুর রশিদ মিস্ত্রি জামে মসজিদের শিশু-কিশোরদের নামাজে উৎসাহ জোগাতে এই বিশেষ প্রতিযোগিতা ও পুরস্কারের ব্যবস্থা করা হয়। বৃহস্পতিবারতারাবির নামাজের পর ২২ জনের মাঝে পুরষ্কার হিসেবে নগদ অর্থ তুলে দেওয়া হয়। এসময় যারা টানা ৪০ দিন জামাতের সাথে ৫ ওয়াক্ত নামাজ আদায় করেছেন তাদের ৫ হাজার টাকা, যারা টানা ৪০ দিন জামাতের সাথে ৪ ওয়াক্ত নামাজ আদায় করেছেন তাদের ৪ হাজার টাকা এবং যারা টানা ৪০ দিন জামাতের সাথে ২-৩ ওয়াক্ত নামাজ আদায় করেছেন তাদের ১ হাজার টাকা করে পুরুষ্কৃত করা হয়। হাজ্বী আবদুর রশিদ মিস্ত্রি জামে মসজিদ পরিচালনা পরিষদের সভাপতি ডা. এস এ ফারুকের উদ্যোগে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।
হাজ্বী আবদুর রশিদ মিস্ত্রি জামে মসজিদের ইমাম মাওলানা আবুল হাশেম জানান, গত ১১ ফেব্রুয়ারি এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য মসজিদের পাশ্ববর্তী এলাকার ২৪ জন শিশু-কিশোর নাম লেখায়। প্রতিদিন তাদের মসজিদে উপস্থিতির বিষয়টি তদারকি করা হতো। পুরস্কারের জন্য ৪০ দিন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায়ের শর্ত দেওয়া হয়। গত ১১ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতা ২৭ মার্চ ৪০ দিন পূর্ণ হয়। প্রতিযোগিতায় অংশ নেওয়া ৫ ওয়াক্ত নামাজ আদায়কারী ২২ জন শিশু-কিশোর পুরস্কারপ্রাপ্ত হয়।
মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ডা. এস এ ফারুক জানান, আমি আশাবাদী আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা আমাদের শিশু-কিশোরদের নামাজের প্রতি উৎসাহী করে তুলবে। নামাজের মাধ্যমে আমাদের সমাজ সুন্দর হবে। যেসব শিশু-কিশোররা নিয়মিত মসজিদে আসে তাদের দেখে অন্যরাও নামাজ আদায় করতে আসবে। এই ধরনের উদ্যোগ ভবিষ্যতে অব্যাহত রাখার চেষ্টা করবো। ইনশাল্লাহ।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মসজিদের খতিব মাওলানা মকসুদ আহম্মদ, মসজিদ পরিচালনা কমিটির মোতয়াল্লী হুজ্জাতুল ইসলাম নওশা, উপদেষ্টা ফজলুল হক কেনু মিয়া, হাজী শহীদুল ইসলাম, সহ-সভাপতি নজমুল করিম নঈম, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন মাষ্টার, কোষাধ্যক্ষ মোহাম্মদ ইয়াছিন।

Tag
আরও খবর




মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ

৬ দিন ৮ ঘন্টা ৫৯ মিনিট আগে