নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

মিরসরাইয়ের ৪ শতাধিক ইমাম ও মুয়াজ্জিন পেল জিয়া উদ্দিন সিআইপির ঈদ উপহার

মিরসরাই উপজেলার ৫ নম্বর ওচমানপুর ইউনিয়নের কৃতি সন্তান, মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাতের প্রধান পৃষ্ঠপোষক হেট্টিক সিআইপি মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপির উদ্যোগে উপজেলার সাড়ে ৩ শতাধিক মসজিদের ৪ শতাধিক ইমাম ও মুয়াজ্জিনকে ঈদ উপহার প্রদান করা হয়েছে। উপজেলার ১৬ টি ইউনিয়ন ও দুইটি পৌরসভার ৪ শতাধিক ইমাম ও মুয়াজ্জিনকে ঈদ উপহার হিসেবে আর্থিক সহায়তা প্রদান করা হয়। মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপির পক্ষে ইউনিয়ন ভিত্তিক মসজিদে মসজিদে এসব অনুদান তুলে দেন মহাজনহাট ফজলুর রহমান স্কুুল এন্ড কলেজের প্রফেসর মোহাম্মদ ফয়সাল, ফেরদৌস হোসাইন, কুতুব উদ্দিন তুষার, মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপির ভাই মেজবা উদ্দিন ও জাহেদ মিয়া।

এসময় বক্তব্য রাখেন বারইয়ারহাট কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা নিজাম উদ্দিন আনছারী, মিরসরাই প্রেস ক্লাবের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এম আনোয়ার হোসেন। অনুদান প্রদান পূর্বে ফিলিস্তিনের মুসলমান ও জিয়া উদ্দিন সিআইপির মা মরহুমা বিবি ফাতেমাসহ প্রবাসী ও দেশবাসীর জন্য দোয়া ও মোনাজাত করা হয়।

মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি বলেন, ইমাম ও মুয়াজ্জিনদের মসজিদ কর্তৃপক্ষ খুব সামান্য পরিমাণে বেতন দিয়ে থাকেন। ওই বেতনে তাদের কোনরকম জীবনযাপন করতে হয়। মুসলমানদের সর্ববৃহত্তম ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। ঈদে যেন ইমাম ও মুয়াজ্জিনরা ভালোভাবে কাটাতে পারেন সেজন্য আমি আমার ক্ষুদ্র প্রচেষ্টা থেকে আর্থিক সহায়তা প্রদান করেছি। আগামীতেও মানবিক ও সামাজিক কর্মকান্ড অব্যাহত রাখবো। ইনশাল্লাহ।

উল্লেখ্য, মিরসরাইয়ের কৃতি সন্তান মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ, ইফতার সামগ্রী বিতরণ, ঈদ উপহার বিতরণ, মসজিদ ও মাদ্রাসায় অনুদান প্রদান, এতিম শিক্ষার্থীদের মাঝে আর্থিক অনুদান প্রদানসহ নানা মানবিক ও সামাজিক কর্মকান্ড পরিচালনা করে আসছেন।

Tag
আরও খবর




মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ

৬ দিন ১০ ঘন্টা ০ মিনিট আগে


জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন

৬ দিন ১০ ঘন্টা ২৬ মিনিট আগে