নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

মিরসরাইয়ে রংধনু ক্লাবের কার্যকরী পরিষদের অভিষেক ও শপথ গ্রহণ

মিরসরাই প্রতিনিধি
দৃষ্টিভঙ্গি বদলালেই সমাজ বদলে যাবে-এই মূলমন্ত্রে দীক্ষিত হয়ে প্রতিষ্ঠা হওয়া মিরসরাইয়ের অন্যতম স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন রংধনু ক্লাবের কার্যকরী পরিষদের অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় করেরহাট ইউনিয়নের জয়পুর পূর্ব জোয়ারস্থ শুভপুর বাসস্ট্যান্ডে অবস্থিত সংস্থার কার্যালয় প্রাঙ্গণে অভিষেক, শপথ গ্রহণ ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়। রংধনু ক্লাবের নবগঠিত কার্যকরী পরিষদের সভাপতি আব্দুল্লাহ আল হানিফ রাকিবের সভাপতিত্বে এবং স্বেচ্ছাসেবী সমাজ উন্নয়ন সংস্থা উদয়ন ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মাকসুদ আলম শাহীন ও গেড়ামারা ছাদেক কোম্পানি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নিশিতা বনিকের যৌথ সঞ্চালনায় কেক কেটে আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী জোরারগঞ্জ থানা শাখার আমীর মাওলানা নুরুল হুদা হামিদী।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা বিএনপির সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন করেরহাট ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক আবুল হোসেন মিয়া সওদাগর, সদস্য সচিব এয়াছিন মিজান, বাংলাদেশ জামায়াতে ইসলামী করেরহাট ইউনিয়ন শাখার আমীর মাওলানা ফখরুল আলম, সভাপতি মাওলানা আরিফুর রহমান, সেক্রেটারি মাওলানা হায়দার আলি ফরাজী, মিরসরাই সম্মিলিত স্বেচ্ছাসেবী সংস্থার প্রধান সমন্বয়ক গোলাম মর্তুজা ভূঁইয়া, মিরসরাই প্রেসক্লাবের সভাপতি নুরুল আলম, সাধারণ সম্পাদক মাঈন উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক এম আনোয়ার হোসেন প্রমুখ।


নবগঠিত কার্যকরী পরিষদের সদস্যদের শপথ গ্রহণবাক্য পাঠ করান রংধনু ক্লাবের প্রধান নির্বাচন কমিশনার ও করেরহাট গণিয়াতুল উলুম হোসাইনিয়া আলীম মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা রবিউল হোসাইন ভূঁইয়া।
অভিষেক অনুষ্ঠানে সামাজিক কর্মকাণ্ডে বিশেষ অবদানের জন্য ১১টি স্বেচ্ছাসেবী সমাজ উন্নয়ন সংস্থা, সামাজিক কাজে অগ্রণী ভূমিকা পালনের জন্য ১৩ জন সংগঠক, প্রচার ও মিডিয়া সাপোর্ট দিয়ে অবদান রাখায় ২জন মিডিয়া কর্মী, আগত অতিথি, ৭ জন উপদেষ্টা, ১৪ জন পৃষ্ঠপোষক, ৬ জন আজীবন সদস্য, করোনাকালীন সময়ে মানবিক কাজে বিশেষ অবদান রাখায় ৫ জন স্বেচ্ছাসেবীকে সম্মাননা প্রদান করা হয়। অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠানে সংস্থার উপদেষ্টা, পৃষ্ঠপোষক সদস্য, আজীবন সদস্য, কার্যকরী পরিষদের সদস্য, সাধারণ সদস্যসহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর




মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ

৬ দিন ১০ ঘন্টা ৫৪ মিনিট আগে


জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন

৬ দিন ১১ ঘন্টা ২০ মিনিট আগে