নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

মিরসরাইয়ের আবুরহাট সংকেত সংস্থার উদ্যোগে গাছের চারা বিতরণ

মিরসরাই প্রতিনিধি
মিরসরাই উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগীতায় উপজেলার ইছাখালী ইউনিয়নের ঐতিহ্যবাহী স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সংকেত সংস্থার উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ফলজ গাছের চারা বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে উপজেলার আবুরহাট বাজারস্থ সংস্থার কার্যালয়ে এসব চারা বিতরণ করা হয়। সংকেত সংস্থার কার্যনির্বাহী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা পঙ্কজ লাল ভৌমিকের সভাপতিত্বে এবং সংস্থার সাধারণ সম্পাদক নুরুল আলমের সঞ্চালনায় আয়োজিত চারা বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা পরিসংখ্যান তদন্ত কর্মকর্তা সাইদুল হক।

চারা বিতরণ কার্যক্রমে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সংকেত সংস্থার উপদেষ্টা পরিষদের সভাপতি ও কাটাছরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এডভোকেট আলীউল কবির ইকবাল। এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপদেষ্টা কমিটির সচিব বীর মুক্তিযোদ্ধা শাহজাহান কবির, সংকেত সংস্থার সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান, ক্রীড়া সম্পাদক এনায়েত উল্ল্যাহ, হাফেজ আবুল বশর, মাষ্টার মহি উদ্দিন, আজিজুল হক প্রমুখ। বিতরণকৃত ফলজ চারার মধ্যে ছিল আম, জাম, কাঁঠাল, নারিকেল, লিচু, পেয়ারা, জাম্বুরা, জলপাই, আমলকী, ডালিম, সুপারি, সফেদা।



সংকেত সংস্থার উপদেষ্টা পরিষদের সভাপতি ও কাটাছরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এডভোকেট আলীউল কবির ইকবাল জানান, ১৯৭৮ সালের ৫ জানুয়ারী উক্ত সংগঠন প্রতিষ্ঠা হওয়ার পর থেকে উক্ত সংগঠন সাহিত্য, সাংস্কৃতিক ক্রীড়া ও সামাজিক কার্যক্রম ছাড়াও বৃক্ষরোপণ, খাল খনন, সড়ক সংস্কার, মাদক ও যৌতুকবিরোধী কর্মসূচি, নৈশ বিদ্যালয় চালুকরণ ও পরিচালনা, চক্ষু শিবির, শিক্ষা উপকরণ বিতরণসহ সকল প্রকার সামাজিক ও মানবিক কাজের মধ্যদিয়ে মানুষের কল্যাণে সবসময় সক্রিয়ভাবে নিয়োজিত ছিল। তারই ধারাবাহিকতায় সম্প্রতি বয়ে যাওয়া স্মরণকালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে বিভিন্ন ধাপে ত্রাণ সামগ্রী বিতরণ ছাড়াও গত ১৭ নভেম্বর চাল বিতরণ এবং সর্বশেষ ১৯ ডিসেম্বর শীতবস্ত্র বিতরণ করা হয়।

Tag
আরও খবর




মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ

৬ দিন ১০ ঘন্টা ৫৪ মিনিট আগে


জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন

৬ দিন ১১ ঘন্টা ২০ মিনিট আগে