নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

মিরসরাইয়ে জামায়াতের যুব সমাবেশ অনুষ্ঠিত

মিরসরাই প্রতিনিধি
বাংলাদেশ জামায়াতে ইসলামী মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানা শাখার ৫ নং ওচমানপুর ইউনিয়ন শাখার যুব বিভাগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ নভেম্বর) বিকালে ড্রীম হোম কমিউনিটি সেন্টারে মোশাররফ হোসেনের পরিচালনায় ও ওচমানপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি ইকবাল হোসাইন চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম উত্তর জেলার আমীর আলা উদ্দিন শিকদার।

তিনি বলেন, ২৪ এর গণঅভ্যূত্থান থেকে শুরু করে যত বড় বড় অর্জন রয়েছে তাতে যুবকদের অবদান সবচেয়ে বেশি। গণঅভ্যূত্থানের সুফল ধরে রাখতে আগামীর দিনগুলোতেও যুব সমাজকে রাজপথে বলিষ্ঠ ভ‚মিকা রাখতে হবে। যুবসমাজ আমাদের মূল্যবান সম্পদ। জাতীয় উন্নয়ন ও অগ্রগতি যুব সমাজের সক্রিয় অংশগ্রহণের ওপর অনেকাংশেই নির্ভরশীল। যুবসমাজের মেধা, সৃজনশীলতা, সাহস ও প্রতিভাকে কেন্দ্র করেই জাতির ভবিষ্যৎ নির্ধারণ হয়। ফলে যেকোন পরিস্থিতিতে সাহসিকতা, হিকমত ও বুদ্ধিমত্বার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা যুব সভাপতি আনোয়ার ছিদ্দিক চৌধুরী, জোরারগঞ্জ থানা জামায়াতের আমীর মাওলানা নুরুল হুদা হামিদী, জোরারগঞ্জ থানা জামায়াতের সেক্রেটারি মাঈন উদ্দিন, বাইতুল মাল সম্পাদক আবদুল গফুর, শুরা ও কর্ম পরিষদ সদস্য মোহাম্মদ ফারুক, ইছাখালী ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা জসিম উদ্দিন, হাফেজ ইসমাইল, নুরুল আলম, আবদুল মোতালেব, এমদাদুল হক, অহিদুন্নবী রাসেল প্রমুখ।

আলোচনা সভা শেষে মোশারফ হোসেনকে সভাপতি ও ইমাম হোসেনকে সাধারণ সম্পাদক করে ২০২৪-২০২৫ সালের জন্য ওচমানপুর ইউনিয়ন যুব বিভাগ কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্যরা হলো বায়তুল মাল সম্পাদক ইউসুফ করিম, প্রচার সম্পাদক মোজাম্মেল হোসেন রায়হান, যুব ও সমাজকল্যাণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক আব্দুর রহিম মাছুম, ক্রীড়া সম্পাদক আজী হোসেন রিয়াদ ও অফিস সম্পাদক নাজমুল হোসাইন।

Tag
আরও খবর




মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ

৬ দিন ১০ ঘন্টা ৫৪ মিনিট আগে


জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন

৬ দিন ১১ ঘন্টা ২০ মিনিট আগে