নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

মিরসরাইয়ে ৩৫ তম উদয়ন মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিলো দেড় হাজার শিক্ষার্থী

মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ের ঐতিহ্যবাহী স্বর্ণপদকপ্রাপ্ত স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন উদয়ন ক্লাবের আয়োজনে ৩৫ তম উদয়ন মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত পরীক্ষায় দ্বিতীয় শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দেড় হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করে। করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রের ১৮ টি হলরুমে ৬০ জন হল পর্যবেক্ষকের তত্বাবধানে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রশান্ত চক্রবর্তী, জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম সিফাতুল মাজদার, উপজেলা সহকারী সমাজসেবা কর্মকর্তা সাহাব উদ্দিনসহ উদয়ন ক্লাবের উচ্চ পরিষদ, কার্যকরী কমিটির সদস্য, স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ। পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে দায়িত্ব পালন করেন সংগঠনের সভাপতি সিরাজুল ইসলাম, পরীক্ষা আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করেন সংগঠনের সদস্য মোহাম্মদ আলমগীর এবং পরীক্ষা সচিব হিসেবে দায়িত্ব পালন করেন সংগঠনের সদস্য টিটু নাগ।

উদয়ন ক্লাবের সাধারণ সম্পাদক মাকসুদ আলম শাহীন জানান, উদয়ন ক্লাব ১৯৮৮ সাল থেকে মেধা বৃত্তি পরীক্ষার আয়োজন করে আসছে। তারই ধারাবাহিকতায় ৩৫ তম উদয়ন মেধাবৃত্তি পরীক্ষা সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। প্রসঙ্গত, ১৯৯৯ সালে সংগঠনটি স্বর্ণপদক অর্জন করে এবং ২০০১ সালে জেলাভিত্তিক শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন নির্বাচিত হয়।

Tag
আরও খবর




মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ

৬ দিন ১০ ঘন্টা ৫৪ মিনিট আগে


জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন

৬ দিন ১১ ঘন্টা ২০ মিনিট আগে