নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

মিরসরাইয়ে মন্দির-গীর্জার আইনশৃঙ্খলা রক্ষায় জিপিএস লোকেশন তৈরি

মিরসরাই প্রতিনিধি
আসন্ন শারদীয় দুর্গাপূজাসহ মিরসরাইয়ের সংখ্যালঘু সম্প্রদায়ের ধর্মীয় প্রতিষ্ঠানের যথাযথ নিরাপত্তা নিশ্চিতকল্পে জিপিএস লোকেশনসহ তালিকা প্রণয়ন করেছে বেসরকারী উন্নয়ন সংস্থা অপকা। বৃহস্পতিবার (৩ অক্টোবর) সকালে জিপিএস লোকেশন সংবলিত বই উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের হাতে অর্গানাইজেশন ফর দ্যা পুওর কমিউনিটি এ্যাডভান্সমেন্ট (অপকা) এর পক্ষ থেকে তুলে দেওয়া হয়। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিন, নির্বাচন কর্মকর্তা জাকির হোসেন, সহকারি জনস্বাস্থ্য প্রকৌশলী কেএম সাঈদ মাহমুদ, অপকা কর্মকর্তা রিফাত আহম্মদ, অপকার উপজেলা প্রোগ্রাম কর্মকর্তা প্রতাপ বণিক উপস্থিত ছিলেন।

অপকা’র নির্বাহী পরিচালক মো. আলমগীর বলেন, দেশের পরিবর্তিত পরিস্থিতিতে সংখ্যালঘু সম্প্রদায়ের ধর্মীয় প্রতিষ্ঠানের যথাযথ নিরাপত্তা নিশ্চিতকল্পে সম্প্রতি মিরসরাই উপজেলায় নিয়োজিত সেনাবাহিনীর কর্মকর্তাদের সাথে এনজিও প্রতিনিধিদের বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সভায় অনাকাঙ্খিত ঘটনা এড়াতে জিপিএস লোকেশনসহ ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর তালিকা তৈরী করার সিদ্ধান্ত গৃহীত হয়। তারই ধারাবাহিকতায় উপজেলার হিন্দু সম্প্রদায়ের মন্দির, বৌদ্ধ মন্দির, গীর্জার জিপিএস লোকেশন সংবলিত তালিকার একটি বই অপকার পক্ষ থেকে তৈরী করা হয়।



তিনি আরও বলেন, জিপিএস লোকেশন সংবলিত বইটি বৃহস্পতিবার উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা জেরিন, সহকারী পুলিশ সুপার (মিরসরাই সার্কেল) এর কার্যালয়, সেনাবাহিনীর মিরসরাই ক্যাম্প, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রশান্ত চক্রবর্তী, মিরসরাই থানার অফিসার ইনচার্জ আবদুল কাদের ও জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ এটিএম শিফাতুল মাজদারের হাতে হস্তান্তর করা হয়েছে।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের ও জোরারগঞ্জ থানার ওসি এটিএম শিফাতুল মাজদার বলেন, ‘উপজেলার প্রত্যন্ত গ্রামে অবস্থিত মন্দির, গীর্জার জিপিএস লোকেশন তৈরি হওয়ায় আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে পারবে। আইনশৃঙ্খলা রক্ষার কাজে সহায়তার জন্য অপকাকে ধন্যবাদ।’

উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা জেরিন বলেন, জিপিএস লোকেশনের সহায়তায় যেকোন স্থানে দ্রুত পৌঁছানো যায়। অপকা কর্তৃক উপজেলার হিন্দু সম্প্রদায়ের মন্দির, বৌদ্ধ মন্দির, গীর্জার জিপিএস লোকেশনসহ তালিকা তৈরী করায় দুর্গাপূজাসহ অনাকাঙ্খিত যেকোন ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত পদক্ষেপ নিতে পারবে।

Tag
আরও খবর




মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ

৬ দিন ১০ ঘন্টা ৫৪ মিনিট আগে


জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন

৬ দিন ১১ ঘন্টা ২০ মিনিট আগে