নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

মিরসরাইয়ে এসএসসি ২০০৪ ব্যাচের পুণর্মিলনী

মিরসরাই প্রতিনিধি » » » মিরসরাইয়ে এসএসসি ২০০৪ ব্যাচের শিক্ষার্থীদের দিনব্যাপী ১ম পুণর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। ঈদুল আজহার পরের দিন আরশিনগর ফিউচার পার্কে এ আয়োজন করা হয়। ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠানে সাবেক শিক্ষার্থীরা মেতে উঠেছিলেন আনন্দে, যেন খুঁজে পেয়েছিলেন নিজেদের শৈশব। সবাইকে আবার একসঙ্গে পেয়ে যেন কর্মজীবনের সব ক্লান্তি দূর হয়ে গিয়েছিল সাবেক শিক্ষার্থীদের। একে অপরের সঙ্গে কুশল বিনিময় ও কোলাকুলির মাধ্যমে বন্ধুত্বের নতুন বন্ধন তৈরি করেন। সব ভেদাভেদ ভুলে সবাই একই মিশেলে মিলিত হন। পুণর্মিলনীতে ৩৮ টি শিক্ষা প্রতিষ্ঠানের ৪ শতাধিক সাবেক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। পরে আকাশী রংয়ের একই পোশাকে সবাই র‌্যালীতে অংশ নেন। কোরআন তেলাওয়াত, গীতা ও ত্রিপিটক পাঠের মধ্যদিয়ে অনুষ্ঠানের প্রথম পর্বের সূচনা ঘটে। এসময় জাতীয় সংগীত পরিবেশন, প্রয়াত সহপাঠীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন ও দোয়া মোনাজাত করা হয়। এরপর স্ট্যাম্পে ক্রিকেট বল নিক্ষেপ, গোলবারে ফুটবল নিক্ষেপ ও বেলুন ফুটানো খেলার আয়োজন করা হয়। দীর্ঘ ২০ বছর পর একসাথে দেখা হওয়ায় হাসি-আনন্দ, স্মৃতিচারণ ও আড্ডায় মুখর হয়ে উঠে অনুষ্ঠানস্থল। দুপুরে মধ্যাহ্ন ভোজের পরে দ্বিতীয় পর্বে ছিল স্মৃতিচারণ, শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক ফটোসেশন, ব্যাচের ২০ বছর পূর্তি উপলক্ষে কেক কাটা, ব্যাচের শিক্ষার্থীদের কন্ঠে গান, চট্টগ্রামের শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও র‌্যাফেল ড্র। অনুষ্ঠানের শেষ পর্যায়ে খেলাধুলার পুরস্কার ও র‌্যাফেল ড্রয়ের পুরষ্কার বিতরণ করা হয়। মিলনমেলায় ছিল ৫ টি উপহার সামগ্রী নিয়ে উপহার ব্যাগ প্রদান।

Tag
আরও খবর




মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ

৬ দিন ১০ ঘন্টা ৫৪ মিনিট আগে


জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন

৬ দিন ১১ ঘন্টা ২০ মিনিট আগে