নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

মিরসরাইয়ে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা দিল সাইন্স পয়েন্ট

মিরসরাই প্রতিনিধি
এবার মিরসরাই উপজেলার বিভিন্ন বিদ্যালয়সমূহ থেকে জিপিএ-৫ প্রাপ্ত ৬০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে সাইন্স পয়েন্ট। শনিবার বিকেলে উপজেলা অডিটরিয়ামে অনুষ্ঠিত এই অনুষ্ঠান মিরসরাই সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইমরান খানের সঞ্চালনায় এবং সাইন্স পয়েন্টের পরিচালক আসিফুল ইসলাম সৈকত ও সাহাদাত শাকিলের সার্বিক তত্বাবধানে অতিথির বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ইউসামের সাধারণ সম্পাদক শরীফুল হাসান তুহিন, মিরসরাই স্টুডেন্ট এসোসিয়েশন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক মোস্তাঈন বিল্লাহ, সাংগঠনিক সম্পাদক মিনহাজ সাকিল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী আব্দুল ওয়াহেদ লিপু, বর্তমান শিক্ষার্থী মোহাম্মদ ইলিয়াস, আবু নাসিম প্রমুখ। এসময় শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে ভর্তির বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়। এরপর জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সার্টিফিকেট ও ক্রেস্ট তুলে দেন অতিথিরা। এমন আয়োজনে খুশি সংবর্ধিত শিক্ষার্থীরা। পরে কেক কেটে সাইন্স পয়েন্টের নতুন শাখা হিসাবে বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং ভার্সিটি পয়েন্ট'র  আনুষ্ঠানিক যাত্রা শুরু করা হয়।


সাইন্স পয়েন্টের পরিচালক আসিফুল ইসলাম সৈকত জানান, ২০২০ সাল থেকে সাইন্স পয়েন্টের যাত্রা শুরু হয়। এসএসসি ও এইচএসসির শিক্ষার্থীদের পরিপূর্ণ বেসিক গঠনে এবং মিরসরাইয়ের শিক্ষার্থীদের একটি ভালো মানের শিক্ষা সেবা দিতে পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী দ্বারা পরিচালিত কোচিং সেন্টারের কার্যক্রম চালিয়ে আসছি। পাশাপাশি শিক্ষার্থীদের জন্য সাইন্স পয়েন্টের সহযোগী প্রতিষ্ঠান ভার্সিটি পয়েন্ট চালু করেছি। এ, বি, সি ও ডি ইউনিট নিয়ে যাত্রা ভার্সিটি পয়েন্টের এবং বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা, মানবিক শাখার শিক্ষার্থীদের পরিপূর্ণ ভার্সিটি প্রস্তুতি গড়ে দিতে এটির পথচলা। বাংলাদেশের সুনামধন্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দিয়ে পাঠদানসহ থাকছে নিয়মিত ক্লাস টেস্ট এবং বিষয়ভিত্তিক শিট প্রদান। আগামী ১ জুন থেকে এইচএসসি-২০২৬ ব্যাচের ভর্তি কার্যক্রম শুরু হবে।

Tag
আরও খবর




মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ

৬ দিন ১০ ঘন্টা ৫৪ মিনিট আগে


জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন

৬ দিন ১১ ঘন্টা ২০ মিনিট আগে