নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

মিরসরাইয়ের উপকূলে ডুবে যাওয়া ড্রেজারের নিখোঁজ ৮ শ্রমিকের মরদেহ উদ্ধার

সংগৃহীত ছবি




ঘূর্ণিঝড় সিত্রাংয়ের  আঘাতে   চট্টগ্রামের মিরসরাইয়ের উপকূলে ডুবে যাওয়া বালুর ড্রেজারের নিখোঁজ  ৮   শ্রমিকের   মধ্যে  বাকি ৪  শ্রমিকের মরদেহও উদ্ধার করা হয়েছে। এ নিয়ে ডুবে যাওয়া ড্রেজারের নিখোঁজ ৮ শ্রমিক সবার মরদেহ উদ্ধার করা হলো।



উদ্ধার কাজে থাকা ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ আল হারুণ পাশা বলেন,  বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকালে ডোবার পর উল্টে যাওয়া ড্রেজারের কয়েকটি অংশ কেটে ভেতর থেকে ৩ টি  লাশ উদ্ধার করা হয়। অন্য লাশটি পাওয়া যায় বালুর ভেতরে।


বিষয়টি নিশ্চিত করে মিরসরাই উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজানুর রহমান জানান,   উদ্ধার হওয়া  তিনজনের নাম পাওয়া গেছে। তারা হলেন— আবুল বশার, তারেক ও শাহিন আলম।


এর আগে সোমবার (২৪ অক্টোবর) রাত ১১টার দিকে ঝড়ের মধ্যে মিরসরাই বামনসুন্দর খাল ও বঙ্গোপসাগরের সংযোগ অংশে ‘সৈকত এন্টারপ্রাইজ-২’ নামের ড্রেজারটি ডুবে গেলে ওই আট শ্রমিক নিখোঁজ হন।


পরের দিন মঙ্গলবার (২৫ অক্টোবর) রাতে ডুবুরিরা ওই ড্রেজার থেকে আল আমীন (৩০) নামে এক শ্রমিকের মরদেহ উদ্ধার করেন। বুধবার (২৬ অক্টোবর) সকালে পাওয়া যায় ইমাম (২৫), জাহিদুল ইসলাম (২৫) ও মাহমুদ মোল্লার (২২) মরদেহ।


এরপর বুধবার গভীর রাতে আমল সরদার (৪০) এবং বৃহস্পতিবার সকালে শাহীন মোল্লা (৩৭), মো. তারেক (২০) ও আবুল বাশারের (৪০) লাশ মেলে। তাদের সবার বাড়ি পটুয়াখালীর জৈনকাঠি এলাকায়।


ফায়ার সার্ভিসের পাশাপাশি কোস্টগার্ড, নৌপুলিশ ও স্থানীয় স্বেচ্ছাসেবীরাও উদ্ধার কাজে অংশ নেন।  নিখোঁজ সবার লাশ উদ্ধার হওয়ায় বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উদ্ধার অভিযান শেষ করা হয়েছে বলে জানান ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ আল হারুণ পাশা।

আরও খবর




মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ

৬ দিন ৯ ঘন্টা ৫৯ মিনিট আগে


জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন

৬ দিন ১০ ঘন্টা ২৫ মিনিট আগে