নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

শিক্ষককে সাময়িক বরখাস্ত করার প্রতিবাদে শিক্ষার্থীদের ক্লাস বর্জন

শিক্ষককে সাময়িক বরখাস্ত করার প্রতিবাদে বিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্লাস বর্জন করেছে। গতকাল রোববার মণিরামপুরের ধলিগাতী মাধ্যমিক বিদ্যালয় এ ঘটনা ঘটেছে। শিক্ষর্থীদের দাবী অন্যায় ভাবে হাবিবুল্লাহ হাবিব স্যারকে বরখাস্ত করা হয়েছে। তাকে নিয়েই আমরা শ্রেণী কক্ষে প্রবেশ করতে চাই। নয়তো বা ক্লাস বর্জন অব্যাহত থাকবে। বিদ্যালয় সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, গতকাল সকাল ১০টার পূর্বে যথারীতি সকল শিক্ষার্থীরা উপস্থিতি হন যথা সময়ে। এ্যাসেম্বিলি শেষ করার পর ১০ম শ্রেণীর ছাত্র ফারুক হোসেন, আব্দুল্লাহ, ৯ম শ্রেণীর ছাত্র মুজাহিদ হোসেন, তানভীর হোসেনসহ ৭/৮জন শিক্ষার্থী সকল শিক্ষার্থীদের শ্রেণী কক্ষে না বসার কথা জানিয়ে দেয়। এসময় সকল শিক্ষার্থীরা শ্রেনী কক্ষ থেকে বেরিয়ে অফিসের সামনে তাদের দাবী দাবা তুলে ধরেন। আন্দোলনরত শিক্ষার্থীরা তাদের শিক্ষকদের জানিয়ে দেন বিদ্যালয়রে সহকারি প্রধান শিক্ষক হাবিুল্লাহ হাবিব স্যারকে অন্যায় ভাবে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাকে বিদ্যালয়ে ফিরিয়ে না আনা পর্যন্ত আমরা ক্লাস করবো না। একপর্যায়ে তারা বিদ্যালয় ত্যাগ করেন। তবে এ বিষয়টি নিশ্চিত করেছেন চলতি দায়িত্বে থাকা প্রধান শিক্ষক মোয়াজ্জেম হোসেন। জানতে চাইলে এ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোয়াজ্জেম হোসেন এ প্রতিবেদককে জানান, গত বৃহস্পতিবার সহকারি প্রধান শিক্ষক হাবিবুল্লাহ হাবিবকে সাময়িক বরখাস্ত করেছে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি। তবে কি কারণে তাকে বরখাস্ত করা হয়েছে সে বিষয় তিনি কিছুই জানাতে পারেননি। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, শিক্ষক হাবিবুল্লাহ হাবিবকে বরখাস্ত করার প্রতিবাদে শিক্ষার্থী ছাড়াও অভিভাবক মহলও ফুসে উঠেছে। পরিস্থিতি যে পর্যায়ে পৌছুয়েছে তা শিক্ষার পরিবেশ নেই বললে চলে। বরখাস্ত হওয়ায় শিক্ষক হাবিবুল্লাহ হাবিব জানান, সহকারি শিক্ষক সুমা রানী ২দিনের বেতন কর্তন এবং অসুস্থ্য শিক্ষক মাহাবুবুল আলমের বেতন উত্তোলন করে দেওয়ার অপরাধেই আমাকে সাময়িক বরখাস্ত দেখানো হয়েছে। তিনি উল্লেখ করেন এ দুজনের মধ্যে সুমা রানী ছুটি ছাড়াই দুদিন বিদ্যালয়ে অনুপস্থিত থাকেন। এ কারণে জেলা শিক্ষা অফিসারের নির্দেশক্রমে তার দুদিনের বেতন বাদ দেওয়া হয়েছে। অসুস্থ্য অন্য শিক্ষক মাহাবুবুল আলম প্যারালাইস্ট রোগী। বর্তমান সভাপতি এবং অবসরে যাওয়া প্রধান শিক্ষক দিলীপ কুমার পাল এ শিক্ষককে ২০১৮ সাল থেকে বেতন দিয়ে আসছেন। 

এক প্রশ্নের জবাবে হাবিবুল্লাহ হাবিব জানায়, আমাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বিদ্যালয়ের প্রধান পদে একজন শিক্ষক নিয়োগ ও একজন কর্মচারী নিয়োগে জটিলতা নিয়েই কমিটি তাদের সুবিধা করতে আমাকে দায়িত্ব থেকে সরিয়ে দিতেই সাময়িক বরখাস্ত করেছেন। এছাড়াও বিদ্যালয়ের বর্তমান ম্যানেজিং কমিটির বিরুদ্ধে আদালতে মামলা রয়েছে। যেকারনে বিচার শেষ না হওয়া পর্যন্ত নিয়োগ বোর্ড করতে আমার আপত্তি রয়েছে।  

জানাগেছে, গত ০৮ ফেব্রুয়ারী ২০২২ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলীপ কুমার পাল অবসরে যান। এসময় সহকারী প্রধান শিক্ষক হাবিবুল্লাহ হাবিবকে ম্যানেজিং কমিটি বিদ্যালয় পরিচালনার দায়িত্ব দেন। এরই মধ্যে বিদ্যালয়ের পরিচালনা পর্ষদ প্রধান শিক্ষক পদসহ দুটি পদে নিয়োগের জন্য নিয়োগ বিজ্ঞপ্তিও প্রকাশ করে। যা নিয়েই মূলত বিদ্যালয়ের শিক্ষক-কমিটির মধ্যে বিরোধ শুরু হয়। এ ব্যাপারে মুঠোফোনে যোগাযোগ করা হলে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ইলিয়াস হোসেন সুমন ক্লাস বর্জনের বিষয়টি নিশ্চিত করে বলেন, খুব শিঘ্রই এ সব ঝামেলা সমাধানের চেষ্টা চলছে। এসব বিষয়ে কথা বলতে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিকাশ চন্দ্র সরকারের সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে ফোনটি রিসিভ করেননি তিনি।

Tag
আরও খবর

গলায় লিচু আটকে প্রাণ গেল শিশুর

৫১০ দিন ৪ ঘন্টা ১ মিনিট আগে


মনিরামপুরে রেক্টিফাইড স্পিরিটসহ একজন আটক

৫১৪ দিন ৮ ঘন্টা ২৭ মিনিট আগে



মণিরামপুরে অস্ত্রগুলি ও মাদকসহ তিনজন আটক

১১৭৮ দিন ১৭ ঘন্টা ২ মিনিট আগে


মণিরামপুরে সড়ক দুর্ঘটনায় ড্রাইভার নিহত, আহত ২

১১৭৯ দিন ১৬ ঘন্টা ৩৭ মিনিট আগে



মণিরামপুরে বজ্রপাতে ঘের ব্যবসায়ীর মৃত্যু

১১৮৭ দিন ২১ ঘন্টা ২০ মিনিট আগে