নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

টাঙ্গালের মধুপুরে ৫ হাজার ১শ’ কৃষকের মাঝে পুনর্বাসন ও প্রণোদনা কর্মসূচীর সার বীজ বিতরণ

ছবির ক্যাপশন-মধুপুর (টাঙ্গাইল): মধুপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে সবজির বীজ বিতরণ করছেন অতিথিবৃন্দ।

টাঙ্গাইলের মধুপুরে বন্যায় ক্ষতিগ্রস্থ ১ হাজার ৪০ জন কৃষকদের মাঝে সবজির বীজ ও প্রণোদনা কর্মসূচীর আওতায় ৪ হাজার ৭০ জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার  মধুপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষকদের মাঝে এ সার বীজ বিতরণ করে।

মধুপুর উপজেলা কৃষি প্রশিক্ষণ মিলনায়তনে এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ ছরোয়ার আলম খান আবু, মধুপুর উপজেলা নির্বাহী অফিসার শামীমা ইয়াসমীন, মধুপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি খ. শফিউদ্দিন মনি, সহকারি কমিশনার (ভুমি) মো. জাকির হোসাইন,  কৃষি অফিসার আল মামুন রাসেল, অতিরিক্ত কৃষি অফিসার শাকুরা নাম্মী প্রমূখ। এ সময় কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী সাংবাদিক কৃষকসহ বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

২০২২-২০২৩ মৌসুমে পূনর্বাসন কর্মসূচীর আওতায় সম্প্রাতিক বন্যায় ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে ক্ষতিগ্রস্থ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের নিকট বিনামূল্যে শীতকালীন সবজির বীজ বিতরণ করা হয়। এ কর্মসূচীর মধ্যে ১ হাজার ৪০ জন ক্ষুদ্র ও প্রন্তিক কৃষকদের মাঝে লাল শাক, পালং শাক, লাউ, টমেটো ও বেগুনের বীজ বিনামূল্যে বিতরণ করা হয়।

পরে প্রণোদনা কর্মসূচীর আওতায় ৪ হাজার ৭০ জন কৃষকের মাঝে বিনামূল্যে সরিষা, গম, ভুট্টা, পেয়াজ, সূর্ষমূখী, মুশর ও খেসারী জাতের বীজ ও সার বিতরণ করা হয়। এ সময় অপর এক কর্মসূচীর আওতায় ট্রাক্টর ও মাড়াই যন্ত্রও প্রদান করা হয়েছে।


Tag
আরও খবর