নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

মধুপুরে কৃষি উদ্যোক্তাদের নিয়ে কর্মশালা ॥ নিরাপদ আনারস আন্তর্জাতিক বাজারে নেওয়ার উদ্যোগ

দেশচিত্র

টাঙ্গাইলের মধুপুরে উত্তম কৃষি চর্চার মাধ্যমে আনারসকে আন্তর্জাতিক বাজারে নিয়ে যাওয়ার জন্য কৃষি উদ্যোক্তাদের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মধুপুর উপজেলা পরিষদ মিলনায়তনে বুধবার দিনব্যাপি অনুুুুুুুুুুুুুুুুুুুুষ্ঠিত এই কর্মশালার আয়োজন করে সোসাইটি ফর সোসাল সার্ভিস (এসএসএস)। 

কর্মশালায় সভাপতিত্ব করেন এসএসএস এর জ্যোষ্ঠ পরিচালক সন্তোষ চন্দ্র পাল। এতে প্রধান অতিথি ছিলেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুবায়ের হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা রাকিব আল রানা, প্রকল্প কর্মকর্তা প্রদীপ কুমার সরকার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এবিএম খায়রুল ইসলাম, সংগঠনের জোনাল অফিসার আব্দুর রহিম, আজকের পত্রিকার টাঙ্গাইল প্রতিনিধি আনোয়ার সাদাৎ ইমরান, পরিবেশ কর্মকর্তা তুষার পাল প্রমূখ।

প্রকল্প কর্মকর্তা প্রদীপ কুমার সরকার জানান, সাস্টেইনেবল মাইক্রোএন্টারপ্রাইজ এন্ড রেসিলিয়েন্ট ট্রান্সফরমেশন (স্মার্ট) প্রকল্পের আওতায় নিরাপদ আনারস উৎপাদন, আনরস দিয়ে জ্যাম, জেলি, ক্যান্ডি, জুস, চিপস, ভিনেগারসহ বিভিন্ন সুস্বাদু উপকরণ তৈরি ও বিপনণ এবং আনারসের পাতা দিয়ে সুতা ও গো-খাদ্য (সাইলেস) তৈরির ব্যবস্থা করা হবে। একই সাথে আর্থিক সহযোগিতার মাধ্যমে ওই ব্যবসাগুলোকে গতিশীল করা, দেশীয় ও আন্তর্জাতিক বাজারে বিপনণ ব্যবস্থার ক্ষেত্রে কৃষকদেরকে সার্বিক সহযোগিতা করা হবে।

প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুবায়ের হোসেন বলেন, মধুপুরের মাটিতে সোনা ফলে। এই সোনার মাটিতে উৎপাদিত আনারস দেশ বিখ্যাত। এই আনারসের ঐতিহ্য ধরে রাখার ক্ষতিকর রাসায়নিক ব্যবহার থেকে বিরত থাকতে হবে। মধুপুর পুরোপুরি কৃষির উপর নির্ভর করে অগ্রসর হয়েছে। তাই আনারসের বৃহৎ বাজার নষ্ট করবেন না। এতে আপনারাই ক্ষতিগ্রস্ত হবেন। আর যদি নিরাপদ আনারস উৎপাদন করে আন্তর্জাতিক বাজার ধরতে পারেন তাহলে দেশের অর্থনীতি চাঙ্গা হবে। আপনারা আরো সমৃদ্ধ হবেন।

আরও খবর