নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

মধুপুরে দারুল রিয়াসাদ হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজ ও হাসপাতাল এর উদ্বোধন

দেশচিত্র

টাঙ্গাইলের মধুপুরে দারুল রিয়াসাদ হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজ ও হাসপাতাল এর শুভ উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার ১ জুন দুপুরে মধুপুর উপজেলার মহিষমারা ইউনিয়নের প্রাকৃতিক নিরিবিলি গ্রাম্য নিবিড় পরিবেশে হলদিয়া গ্রামে প্রতিষ্ঠিত হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজ এর শুভ উদ্বোধন করেন আসপাডা বেসরকারি উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক এম এ রশীদ।

উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন কলেজের প্রতিষ্ঠাতা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন শায়খুল মাশায়েখ আলহাজ্ব আবু হানিফ মধুপুরী পীর সাহেব। 

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মধুপুর দরবার শরীফের খলিফা ডা. আব্দুল বাছেদ , বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব ডা: মোহাম্মদ আলী, মধুপুর দরকার শরীফের খলিফা আলহাজ্ব মো: আব্দুল হালিম, মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অবসর প্রাপ্ত শিক্ষক আব্দুর রশীদ, ময়মনসিংহের সাবেক সাব রেজিস্ট্রার আলহাজ্ব ডা: আজিজুল হক, হোমিওপ্যাথিক কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: আজিজুর রহমান ও মধুপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন মাওলানা মো: আব্দুল রাজ্জাক।

 মধুপুরে দারুল রিয়াসাদ হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রতিষ্ঠাতা আবু হানিফ মধুপুরী বলেন, তার পরিবারের এক সদস্য এক সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। নানা চিকিৎসা শেষে হোমিওপ্যাথিক চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে উঠে। এরপর তিনি চিন্তা করেন গ্রামের সাধারণ মানুষদের কম খরচে কিভাবে চিকিৎসা দেয়া যায়, সে চিন্তা থেকে তিনি হোমিওপ্যাথিক কলেজ প্রতিষ্ঠার দিকে এগিয়ে, তার শেষ সম্বল  বসত বাড়ির ৩০ শতাংশ জমি লিখে দিয়ে কলেজের কাজ এগিয়ে নিয়েছে। আজ এ কলেজের যাত্রা শুরু হলো। এ সময় তিনি সকলের সহযোগিতা কামনা করেন। 

Tag
আরও খবর