নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

টাঙ্গাইলের মধুপুরে ব্যতিক্রম আয়োজন মধুপুরে ‘বর্ণমেলা’ অনুষ্ঠিত

দেশচিত্র

‘যুক্তবর্ণ মুক্ত করি, নতুন নতুন শব্দ গড়ি’ এই শ্লোগানে উদ্বুদ্ধ শিশুদের নিয়ে বর্ণমেলা অনুষ্ঠিত হয়েছে টাঙ্গাইলের মধুপুরে। সোমবার দিনব্যাপি এই মেলার আয়োজন করে উপজেলার দিগরবাইদ সরকার প্রাথমিক বিদ্যালয় কর্তৃপক্ষ। ব্যাতিক্রম এই শিক্ষণীয় আয়োজন দেখে সকল পর্যায়ের মানুষ অভিভূত।

বর্ণমেলায় শিক্ষার্থীরা তাদের লব্ধ জ্ঞানের উপস্থাপন করেন বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে। সৌরজগৎ, শব্দ গঠন পদ্ধতি, সংযুক্ত শব্দ মুক্ত করণ এবং প্রতিটি অক্ষর দিয়ে নতুন নতুন শব্দ তৈরি করণসহ শিক্ষার্থীরা তাদের সুন্দর সুন্দর কার্যক্রম উপস্থাপন করে।

বিদ্যালয়রে প্রধান শিক্ষক মো. তারেকুল ইসলাম তারেক জানান, বিদ্যালয়ের শিক্ষর্থীদের আনন্দের সাথে পাঠদান এবং স্বল্পসময়ে পড়ালেখা আয়ত্বে নেওয়ার জন্য আমরা বিভিন্ন কৌশল অবলম্বন করি। বর্ণমেলাটা হলো তারই অংশ। এই মেলায় অংশ নেওয়া শিক্ষার্থীরা স্বরবর্ণ ও ব্যাঞ্জনবর্ণের প্রতিটি অক্ষর দিয়ে নতুন নতুন শব্দ তৈরির খেলায় মেতে উঠে। শিশু নিকেতনে গানের তালে তালে শেখানো হয় পড়ালেখা ও নৈতিক আদর্শ। মাল্টিমিডিয়া ক্লাসের মাধ্যমে প্রযুক্তিজ্ঞান সমৃদ্ধ করে পাঠদানের ব্যবস্থা করা হয়। ট্রেনের আদলে গড়া শ্রেণিকক্ষে প্রবেশের সময় পরিচ্ছন্নতা শেখানো হয়। নাকপুর, দাঁতপুর, নখপুর, চুলপুর এমন ভিন্ন ভিন্ন নামের স্টেশনে প্রবেশের সময় স্টেশনমাস্টাররা নাক, দাত, নখ, মাথারচুল পরিচ্ছন্ন আছেকিনা সেই বিষয়গুলো ছাত্রদের দিয়ে তদারকি করানো হয়।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বলেন, শিক্ষার মান বাড়ানোর জন্য দিগরবাইদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যতিক্রম এই আয়োজন সত্যিই প্রশংসার দাবিদার। অর্থের সীমাবদ্ধতায় সবকিছু আটকে থাকেনা। ইচ্ছ থাকলে উপায় হয় এই কথা মিথ্যা নয় শতভাগ প্রমান করেছে এই বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুবায়ের হোসেন বলেন, বর্ণমেলার এই আয়োজন বা বর্ণমেলা এই শব্দের প্রয়োগ আমি প্রথম দেখলাম। এই বিদ্যালয়ের প্রতিটি কার্যক্রম সকলকেই মুগ্ধকরার মতো। একই বরাদ্দ, একই মানের শিক্ষক, একই ব্যবস্থানার মধ্যে এমন ব্যতিক্রম আয়োজন সফল সম্ভব হয়েছে শুধুমাত্র শিক্ষকরা এই বিদ্যালয় অঙ্গনকে তাদের পরিবার হিসেবে বেছে নিয়েছি। শিক্ষার্থীদের সন্তান হিসেবে গড়ে তুলার প্রত্যয় নিয়ে কাজ করে যাচ্ছে। আমি চাই প্রতিটি বিদ্যালয় তাদের শিখনপদ্ধতি বাস্তবায়নে দিগরবাইদ সরকারি প্রাথমিক বিদ্যালয়কে অনুসরণ করুক।

বর্ণমেলার উদ্বোধন করেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুবায়ের হোসেন। এসময় উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শফিকুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. ইসমাইল হোসেন, সহকারি শিক্ষা কর্মকর্তা মো. জোয়াহেরুল ইসলাম প্রমূখ।

আরও খবর