নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

মধুপুরে স্বপ্নজয়ী পাঠশালায় নতুন বছর উদযাপন  ও নতুন বই হাতে পেয়ে উচ্ছ্বাসিত শিক্ষার্থীরা

ছবি-দেশচিত্র

টাঙ্গাইলের মধুপুরে সুবিধা বঞ্চিত  ও ঝরে পড়া শিশুদের ব্যতিক্রমী পাঠশালা স্বপ্নজয়ী। এটি পরিচালনা করছে তৃতীয় লিঙ্গের লোকেরা । পিছিয়ে পড়া শিশুদের এগিয়ে নিতে স্বপ্নজয়ী ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় পাঠশালাটি পরিচালনা করছে তৃতীয় লিঙ্গের লোকেরা।গত বছর শুরু হওয়া পাঠশালাটি এগিয়ে নিতে পাঠদান করছে দুজন শিক্ষক। দেখাশোনা করছে অবহেলিত তৃতীয় লিঙ্গের লোকেরা। পাঠশালাটি টাঙ্গাইলের মধুপুর পৌর শহরের টেকিপাড়ায় অবস্থিত। 


১ জানুয়ারি সারা দেশের ন্যায় মধুপুরের এ পাঠশালাও অনুষ্ঠিত হয়েছে নতুন বছরের নতুন বই উৎসব। নতুন বইয়ের ঘ্রাণ ছড়িয়েছে শিশুদের চোখে মুখে। নতুন বছরে নতুন বই বিনা মূল্যে হাতে পেয়ে খুশি আর হাসির উচ্ছ্বাস দেখা দিয়েছে। শিশুদের অভিভাবকরা বছরের প্রথম দিনে হাতে নতুন বই পেয়ে খুশি।


নতুন বছর উদযাপন করেছে স্বপ্নজয়ী পাঠশালাটি। গতকাল দুপুরে পাঠশালায় আনন্দঘন পরিবেশে শিশুদের নিয়ে কেক কাটা হয়। শিশুদের মুখে নতুন দিনে নতুন বছরে কেক হাতে তুলে দেন পাঠাশালার শিক্ষিকা ও অতিথিরা। সবাই মিলে নতুন দিনে নতুন বছরের আনন্দ ভাগাভাগি করে নেন। 


পরে শিশুদের হাতে বই উৎসবে নতুন বই তুলে দেন তৃতীয় লিঙ্গের নেতা প্রেমা, মধুপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের উপ প্রসাশনিক কর্মকর্তা জুবদিল খান, মধুপুর প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান, ভাইঘাট আইডিয়াল ডিগ্রি কলেজের প্রভাষক নাজিবুল বাশার, সমাজ সেবক সিমসাং বিশ্বাস প্রমুখ। 


 

Tag
আরও খবর