নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

লোহাগাড়ায় দেওয়াল চাপায় এক যুবকের মৃত্যু।


মুন্সি শাহাব উদ্দীন, চট্টগ্রাম। 

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের শামশু হাজী পাড়ায় এক হৃদয়বিদারক দুর্ঘটনায় মোহাম্মদ খালেদ (২২) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।


স্থানীয় সূত্রে জানা যায়, নিহত খালেদ তার নিজ বাড়ির একটি পুরাতন ও ঝুঁকিপূর্ণ মাটির দেয়াল ভেঙে সংস্কারকাজে নিয়োজিত ছিলেন। কাজ চলাকালীন হঠাৎ করে দেয়ালটি ধসে পড়ে। এতে তিনি দেয়ালের নিচে চাপা পড়েন এবং গুরুতর আহত হন। আশপাশের লোকজন দ্রুত ছুটে এসে তাকে উদ্ধার করার চেষ্টা করেন। পরে তাকে স্থানীয় চিকিৎসকের কাছে নেওয়া হলে তিনি মারা গেছেন বলে নিশ্চিত করা হয়।


নিহত মোহাম্মদ খালেদ ওই এলাকার বাসিন্দা আবদুল মন্নানের তৃতীয় পুত্র। তরুণ বয়সে এমন আকস্মিক মৃত্যুতে পরিবারে নেমে এসেছে গভীর শোক। স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে পুরো এলাকা। প্রতিবেশীরা জানান, খালেদ একজন ভদ্র, পরিশ্রমী ও শান্ত স্বভাবের যুবক ছিলেন।


এই দুর্ঘটনার খবরে স্থানীয়দের মধ্যে শোক ও সহমর্মিতার আবহ সৃষ্টি হয়েছে। এলাকাবাসী পুরাতন ও ঝুঁকিপূর্ণ স্থাপনা সংস্কারের সময় বাড়তি সতর্কতা ও নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন।


আরও খবর