নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

তীব্র শীতে উপজেলা প্রশাসনের মানবিক হাত, লোহাগাড়ায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ।

মুন্সি শাহাব উদ্দীন, চট্টগ্রাম

 হাড় কাঁপানো শীতে যখন জনজীবন বিপর্যস্ত, বিশেষ করে নিম্নআয়ের মানুষের দিন কাটছে চরম কষ্টে—ঠিক তখনই মানবিকতার উষ্ণতায় শীতার্তদের পাশে দাঁড়িয়েছে লোহাগাড়া উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার কলাউজান ইউনিয়নের হিন্দুর হাট, বাংলা বাজার ও বলি পাড়া এলাকায় শতাধিক অসহায় ও দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। এই মানবিক কার্যক্রম সরাসরি তত্ত্বাবধান করেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ সাইফুল ইসলাম।


শীতের তীব্রতায় যখন অনেকের জন্য রাত কাটানো কঠিন হয়ে উঠেছে, তখন প্রশাসনের এই উদ্যোগ শীতার্ত মানুষের মাঝে স্বস্তি ও নিরাপত্তার অনুভূতি ফিরিয়ে এনেছে। কম্বল পেয়ে অনেক অসহায় মানুষ ইউএনওসহ উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।


এ সময় ইউএনও মোঃ সাইফুল ইসলাম বলেন,

“শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও সামাজিক দায়িত্ব। সরকার ও প্রশাসন সবসময় মানুষের কল্যাণে কাজ করছে। শীত যতদিন থাকবে, ততদিন আমাদের এই সহায়তামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।”


স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, উপজেলা প্রশাসনের এমন মানবিক কর্মসূচি সমাজে ইতিবাচক বার্তা দিচ্ছে এবং শীতার্ত মানুষের দুর্ভোগ লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।


কম্বল বিতরণ শেষে ইউএনও মোঃ সাইফুল ইসলাম আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে ভোটারদের উদ্দেশে বলেন, গণতন্ত্র সুদৃঢ় করতে সবার ভোটাধিকার প্রয়োগ অত্যন্ত জরুরি। তিনি শান্তিপূর্ণ পরিবেশে ভোট কেন্দ্রে গিয়ে ভোট প্রদানের আহ্বান জানান এবং ভোটারদের সচেতন করেন।

আরও খবর