মুন্সি শাহাব উদ্দীন, বিশেষ প্রতিনিধি।
চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলা যুবদলের সদস্য সচিব মোহাম্মদ রাশেদুল হকের বিরুদ্ধে ভূয়া ফেসবুক আই ডি খুলে অপপ্রচার চালাচ্ছে একটু কুচক্রি মহল । এমন অভিযোগ এনে তিনি ২রা জুলাই রাত ১০ টার সময় লোহাগাড়া থানায় হাজির হয়ে ঐ ফেসবুক আই ডি এর বিরুদ্ধে থানায় সাধারন ডাইরী করেন। তিনি তার ফেসবুক আই ডি ও সাধারন ডাইরীতে উল্লেখ করেন যে" ,আমি লোহাগাড়া উপজেলা যুবদলের সদস্য সচিব এবং সুনামের সহিত বসবাস করে আসছি। আমি অদ্য ০২/০৭/২০২৫ ইং তারিখ রাত আনুমানিক ৮.০০ টার সময় আমার ব্যবহৃত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকেতে প্রবেশ করি। তখন আমি দেখিতে পাই যে, ( প্রিয় সাতকানিয়া লোহাগাড়া) এই আই ডি সহ বিভিন্ন আই ডি হতে আমার নাম ও ছবি ব্যবহার করে এখন অব্দি মান সম্মান হানিকর বিভিন্ন পোস্ট ও অপপ্রচার চালাচ্ছে এবং রাজনৈতিকভাবে হেয়পন্ন করার জন্য স্ট্যাটাস দিচ্ছে। যার ফলে আমার ও আমার পরিবারের ভাবমূর্তি বিনষ্ট হচ্ছে বিধায় আমি থানায় আসিয়া উল্লেখিত ফেইসবুক ব্যবহারকারীর বিরুদ্ধে অত্র ডাইরী করার আবেদন করিলাম। "
তিনি এই প্রতিবেদককে জানান, আমাকে ব্যক্তিগত ও রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার অসৎ উদ্দেশ্যে কতেক কুচক্রী মহল ভূয়া ফেইসবুক আই ডি খুলে অপপ্রচার চালাচ্ছে। আমি এসবের বিরুদ্ধে প্রয়োজনবোধে কঠোর আইনী ব্যবস্থা নিব। তাই আমি তাদেরকে এসব কুকর্ম হতে বিরত থাকার জন্য অনুরোধ করছি।
২১ ঘন্টা ২৭ মিনিট আগে
১ দিন ২১ ঘন্টা ৩৭ মিনিট আগে
১ দিন ২২ ঘন্টা ২ মিনিট আগে
১ দিন ২২ ঘন্টা ৩০ মিনিট আগে
২ দিন ৩৯ মিনিট আগে
৪ দিন ২১ ঘন্টা ৪৪ মিনিট আগে
৫ দিন ৭ ঘন্টা ৩৯ মিনিট আগে
৬ দিন ২১ ঘন্টা ১০ মিনিট আগে