নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

লোহাগাড়ায় পুকুরে পড়ে গিয়ে এক শিশুর মৃত্যু


মুন্সি শাহাব উদ্দীন,  চট্টগ্রাম।

লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের বার আউলিয়া কলেজের  পার্শ্বে বার আউলিয়া  ব্রিক ফিল্ড সংলগ্ন পুকুরে  পড়ে গিয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। ৮ জুন রবিবার সন্ধ্যার সময় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহত শিশুর নাম তানজিম। সে পদুয়া মীর পাড়ার মৌলানা কাইছার সাহেবের  পুত্র সন্তান। মৌলানা কাইছার মীর পাড়া জামে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক। ঘটনার বিবরণে জানা যায়, নিহত তানজিম (৮) হেফজখানার ছাত্র। কুরবানির ঈদের ছুটিতে সে বাড়ীতে আসে। বিকেল বেলা ফুটবল খেলতে সে খেলার সাথীদের নিয়ে ব্রিক ফিল্ড এর ওখানে যায়। খেলার এক পর্যায়ে  ফুটবলটি পুকুরে পড়ে যায়। আর ফুটবলটি উঠানোর জন্য সে পানিতে নামে। এদিকে বাড়ীর লোকজন  তাকে দেখতে না পেয়ে পড়ে যাওয়া পুকুরে খুজতে থাকে। খুজতে খুজতে এক সময় তানজিমের নিথর  দেহটি মিলে। উদ্বার করে রাত ৯ টার দিকে  সরকারী হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন। এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকাবাসী ও আত্বীয় স্বজনের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

আরও খবর