নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

বাবার মন্ত্রণালয়ের দায়িত্বে মেয়ে পুতুল

নাটোরের ইতিহাসের প্রথম মন্ত্রী , মরহুম ফজলুর রহমান পটলের মেয়ে বাবার মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন। রাজনীতির ইতিহাসে নাটোরে যুক্ত হলো এক গর্বের অধ্যায়। মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল। খবরটি ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই নাটোর-১ (লালপুর–বাগাতিপাড়া) নির্বাচনী এলাকায় আনন্দের ঢেউ বয়ে যায়। দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা দেয়। বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণ, শুভেচ্ছা বিনিময় ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। লালপুরের বিলমাড়ীয়া, নওপাড়া , দুড়দুড়িয়া, লালপুর, ঈশ্বরদী, আড়বাব সহ ১০ টি ইউনিয়ন ও গোপালপুর পৌরসভা বাজার ও বাগাতিপাড়া পৌরসভা সহ ৫ টি ইউনিয়নের আশপাশের গ্রামগুলোতে এখন উৎসবের আমেজ । লালপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হামিদুর রহমান বাবু বলেন, আমাদের গর্বের ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল মন্ত্রী হলো, তার পিতা ফজলুর রহমান পটল সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন। এছাড়া যোগাযোগ, ধর্ম এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বেও ছিলেন। বাগাতিপাড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোশাররফ হোসেন বলেন, আমাদের মেয়ে আজ দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। এটি কেবল একটি রাজনৈতিক পদপ্রাপ্তি নয়, পুরো নাটোর জেলার মানুষের জন্য গর্ব ও সম্মানের বিষয়। তিনি ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলকে একজন শিক্ষিত ও দক্ষ নেতৃত্ব হিসেবে উল্লেখ করেন। মোশাররফ হোসেন আরও বলেন, পুতুলের মাধ্যমে নারী ও শিশু অধিকার রক্ষা এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুষ্ঠু বাস্তবায়ন সম্ভব হবে। তিনি আশা প্রকাশ করেন, নতুন প্রতিমন্ত্রীর নেতৃত্বে এলাকায় অবকাঠামোগত উন্নয়ন, নারী উদ্যোক্তা সৃষ্টি ও কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি হবে। তাঁর সততা ও নিষ্ঠা সরকারের ভাবমূর্তি উজ্জ্বল করার পাশাপাশি এলাকার উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখবে বলে এলাকাবাসী বিশ্বাস করেন। ব্যারিস্টার পুতুলের রাজনৈতিক পথচলায় রয়েছে পারিবারিক ঐতিহ্যের গভীর ছাপ। তাঁর পিতা সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটলের উন্নয়নমূলক কর্মকাণ্ড এখনো স্থানীয়দের মুখে মুখে ফেরে। সেই ধারাবাহিকতায় পুতুলের মন্ত্রিত্বকে অনেকে উন্নয়নের নতুন সম্ভাবনা হিসেবে দেখছেন। স্থানীয় শিক্ষক নেতা রেজাউল করিম বলেন, আমরা চাই নারী শিক্ষা, স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থানের সুযোগ আরও বাড়ুক। মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ দুটি খাতই সরাসরি সাধারণ মানুষের জীবনের সঙ্গে জড়িত। ফলে পুতুলের দায়িত্বকে ঘিরে প্রত্যাশা অনেক বেশি। তরুণ সমাজকর্মী আরিফা খাতুন জানান, একজন শিক্ষিত ও পেশাদার নারী নেতৃত্ব পাওয়ায় তৃণমূল পর্যায়ে নারীদের জন্য কার্যকর উদ্যোগ নেওয়া সহজ হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও অনেকে মন্তব্য করেছেন, এই নেতৃত্বে সামাজিক উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, উত্তরাঞ্চলের একটি জেলা থেকে গুরুত্বপূর্ণ দুটি মন্ত্রণালয়ে প্রতিনিধিত্ব পাওয়া আঞ্চলিক ভারসাম্য রক্ষার ক্ষেত্রেও তাৎপর্যপূর্ণ। তবে গৌরবের পাশাপাশি তাঁর সামনে চ্যালেঞ্জও রয়েছে। নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ এবং সমাজকল্যাণ ভাতার স্বচ্ছ বণ্টন নিশ্চিত করাই হবে প্রধান কাজ। আপাতত নাটোরে উৎসবের রেশ কাটেনি; মানুষ এখন তাঁর হাত ধরে ইতিবাচক পরিবর্তনের অপেক্ষা করছে।
Tag
আরও খবর




লালপুরে পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু

৮ দিন ৪ ঘন্টা ৩৫ মিনিট আগে