জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন ডক্টর ডিগ্রি অর্জন করলেন কুতুবদিয়ার এ.কে.এম.সেলিম রেজা কুতুবদিয়ায় গত ৭ বছরে পুকুরে ডুবে ৩৯৭ শিশুর মৃত্যু পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী

লালপুরে পদ্মার চরে পলিশেড হাউজে উৎপাদিত হচ্ছে সবজির চারা

লালপুরে পদ্মার চরে পলিশেড হাউজে উৎপাদিত হচ্ছে সবজির চারা আবু তালেব, লালপুর (নাটোর) প্রতিনিধি : নাটোরের লালপুর উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের দিয়ারসংকরপুর পদ্মার চরে পলিশেড হাউজে আধুনিক প্রযুক্তিতে উৎপাদিত হচ্ছে উন্নতমানের বিভিন্ন প্রজাতির সবজি চারা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে ‘বাংলাদেশের চর এলাকায় আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্প (১ম সংশোধিত) এর আওতায় ২০০ বর্গমিটার আয়তনের দুইটি পলিনেট হাউজ স্থাপন করা হয়েছে। এখানে আধুনিক ট্রে পদ্ধতির মাধ্যমে বছরব্যাপী ফুলকপি, বাঁধাকপি, বেগুন, মরিচসহ বিভিন্ন প্রজাতির উচ্চমূল্যের সবজির চারা উৎপাদন করা হচ্ছে। আধুনিক প্রযুক্তি ব্যবহারের ফলে চারাগুলো যেমন রোগমুক্ত ও সবল হচ্ছে, তেমনি বৈরী আবহাওয়া থেকেও সুরক্ষিত থাকছে। পরবর্তীতে এই মানসম্মত চারা স্থানীয় চাষীদের কাছে বিক্রি করা হচ্ছে, যা চরাঞ্চলের কৃষিতে ব্যাপক পরিবর্তন আনছে। গত বৃহস্পতিবার কৃষি মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আব্দুল আউয়াল এই সবজি চারা উৎপাদন পলিশেড হাউজ পরিদর্শন করেছেন।পাশাপাশি তিনি চর অঞ্চলে নিরাপদ ও আধুনিক প্রযুক্তির মাধ্যমে চারা উৎপাদনের এমন উদ্যোগের প্রশংসা করেন এবং কৃষকদের কল্যাণে সার্বিক সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দেন। প্রকল্প পরিচালক কৃষিবিদ জিয়াউর রহমান উল্লেখ করেন যে উপকারভোগী কৃষকদের আধুনিক পদ্ধতিতে চারা উৎপাদনের প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। প্রশিক্ষণ শেষে এই শেড হাউজে আধুনিক প্রযুক্তিতে চারা উৎপাদন করে আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারে সেজন্য প্রকল্প থেকে ৫০০টি ট্রে, ৩০০ কেজি কোকোডাস্ট সহ পলিশেড হাউস নির্মাণ করে দেয়া হয়েছে। উপকারভোগী কৃষক মোঃ মাইনুল ইসলাম এবং মোঃ শাহাবুদ্দিন বলেন এই শেড হাউসে চারা উৎপাদন করে নিজেরা ফসল আবাদ করছি এবং প্রকল্পের আওতায় কৃষক গ্রুপের অন্যান্য কৃষকদের মাঝে স্বল্প মূল্যে বিক্রি করছি। এছাড়াও বাজারে ভালো দামে চারা বিক্রি করে লাভবান হচ্ছি। বাজারে প্রতিটি চারা উৎপাদন খরচের চেয়ে দ্বিগুণ নামে বিক্রি করতে পারছি। এসময় আরও উপস্থিত ছিলেন উপ-প্রকল্প পরিচালক কৃষিবিদ মোঃ মাসুদুর রহমান, উপজেলা কৃষি অফিসার প্রীতম কুমার হোড়, কৃষি সম্প্রসারণ অফিসার সুব্রত কুমার সরকার, স্থানীয় উপ-সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ এবং উপকারভোগী কৃষকবৃন্দ।
Tag
আরও খবর



লালপুরে পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু

৭ দিন ১৮ ঘন্টা ৯ মিনিট আগে