নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

লালপুর উপজেলা জিয়া মঞ্চের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেখ সাদীর জামায়াতে যোগদান

আবু তালেব,লালপুর (নাটোর) প্রতিনিধি : নাটোরের লালপুর উপজেলায় বিএনপির সহযোগী সংগঠন জিয়া মঞ্চের একজন শীর্ষ নেতার বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সহযোগী সংগঠন জিয়া মঞ্চ লালপুর উপজেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ শেখ সাদী আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। তিনি লালপুর উপজেলার ১নং লালপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মন্ডলপাড়া গ্রামের বাসিন্দা। গতকাল ৮ ফেব্রুয়ারি ২০২৬ ইং তারিখ রাতে বাংলাদেশ জামায়াতে ইসলামী লালপুর উপজেলা কার্যালয়ে অনুষ্ঠিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে তিনি জামায়াতে ইসলীতে যোগদান করেন। এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামী লালপুর উপজেলা আমির ও নাটোর-১ (লালপুর–বাগাতিপাড়া) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আবুল কালাম আজাদের হাতে হাত রেখে শেখ সাদী আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। উপজেলা আমির তাকে ফুলের মালা পরিয়ে বরণ করে নেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অ্যাডভোকেট মাসুদ রানা। যোগদানকালে শেখ সাদী বলেন, “আমি অনেকদিন ভুল পথে ছিলাম। বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম। কিন্তু এখন আমি সকল ভুল বুঝতে পেরেছি। দেশের প্রকৃত কল্যাণ ও ইসলামী আদর্শভিত্তিক রাজনীতির আকর্ষণে আমি বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছি।” এ সময় উপজেলা আমির মাওলানা আবুল কালাম আজাদ বলেন, “শেখ সাদীর যোগদান প্রমাণ করে যে, জামায়াতে ইসলামী মানুষের আস্থা ও বিশ্বাসের প্রতীকে পরিণত হয়েছে। ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার আন্দোলনে তার অন্তর্ভুক্তি লালপুর উপজেলায় সংগঠনকে আরও শক্তিশালী করবে।”
Tag
আরও খবর




লালপুরে পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু

৮ দিন ৪ ঘন্টা ৩৫ মিনিট আগে