নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

লালপুরে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

নাটোরের লালপুরে পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু ভরাট উত্তোলন ও এ বালু উত্তোলনে বাধাদানকারীদের বিরুদ্ধে মিথ্যা ও  ষড়যন্ত্রমূলক  মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল করেছে স্থানীয়রা।
 সোমবার দুপুরে উপজেলার লালপুর -ঈশ্বরদী প্রধান সড়কের লক্ষীপুর বাজার  এলাকায়  এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়। 
মানববন্ধনে বক্তব্য রাখেন লালপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম স্বপন, স্থানীয় আওয়ামীলীগ নেতা সাজ্জাদ হোসেন সুমন,২ নং ঈশ্বরদী ইউনিয়ন যুবলীগের সহসভাপতি শুকুর আলী প্রমূখ।মানববন্ধনে বক্তারা বলেন উপজেলার পদ্মা নদী থেকে ইজারাকৃত জায়গায় বালু-ভরাট উত্তোলন না করে অবৈধভাবে বিভিন্ন মৌজায় বালু উত্তোলনের ফলে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, ঈশ্বরদী ইপিজেড, পাকশী হাডিং ব্রিজ, প্রস্তাবিত লালপুর উপজেলার অর্থনৈতিক জোন,  নদীর তীর রক্ষা বাঁধ, ফসলি জমি, ঘরবাড়ি পদ্মা নদীতে বিলীন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে । স্থানীয়রা এর প্রতিবাদ করলে পরে বালু উত্তোলনকারীরা তাদেরর উপর গুলি বর্ষনের ঘটনা ঘটে। পরে স্থানীয় প্রশাসন সাময়িকভাবে বালু উত্তোলন বন্ধ করে দেয়। কিন্তু এর পরে বালু উত্তোলনকারীরা স্থানীয়দের নামে মামলা করে এবং পুনরায় বালু উত্তোলনের প্রস্তুতি নেয়। তাই বাধ্য হয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করতে বাধ্য হচ্ছি। অবিলম্বে মিথ্য মামলা প্রত্যাহার ও অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবি জানান তারা। মানববন্ধন শেষে তারা বিক্ষোভ মিছিল বের করে।

Tag
আরও খবর




লালপুরে পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু

৮ দিন ৫ ঘন্টা ৮ মিনিট আগে