নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

লালপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন বিএনপির নেতা তাইফুল ইসলাম টিপু

লালপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন বিএনপির নেতা তাইফুল ইসলাম টিপু আবু তালেব,লালপুর(নাটোর) প্রতিনিধি : নাটোরের লালপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন বিএনপির কার্যনির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু। রবিবার (২৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার মোহরকয়া তাঁর নিজ বাসভবনে এ সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় তাইফুল ইসলাম টিপু বলেন, রাজনৈতিক মতাদর্শের ভিন্নতা থাকতেই পারে, তবে লেখনীর মাধ্যমে সত্য তুলে ধরতে হবে। সেটা কারও পক্ষে বা বিপক্ষে গেলেও সত্য প্রকাশে সাংবাদিকদের নিরপেক্ষ ভূমিকা রাখতে হবে। এ বিষয়ে রাজনৈতিক নেতা-কর্মীদের ধৈর্যশীল হওয়ার আহ্বান জানান তিনি। তিনি আরো বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পণ। সমাজের নানা অসংগতি আপনাদের লেখনীর মাধ্যমে জাতির সামনে উঠে আসে। আপনাদের সহযোগিতা নিয়ে লালপুর উপজেলার সার্বিক উন্নয়নে কাজ করতে চাই। আমার দায়িত্ব হলো লালপুরের মানুষকে শান্তিপূর্ণ পরিবেশে রাখা।” মতবিনিময় সভায় লালপুর উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান সরকার, যুবদলের যুগ্ম আহ্বায়ক নাজির উদ্দিন বাবু, ফিরোজ হোসেন মিল্টন, ঈশ্বরদী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আমিনুল হক টমি সহ লালপুর উপজেলায় কর্মরত বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
Tag
আরও খবর




লালপুরে পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু

৮ দিন ৩ ঘন্টা ১ মিনিট আগে