নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

নাটোর -১ নৌকাকে হারিয়ে ঈগল বিজয়ী

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৫৮ নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে ১ হাজার ৯৯৬ ভোটের ব্যবধানে নৌকাকে হারিয়ে ঈগল জয় লাভ করেছে।
রোববার (৭ জানুয়ারি ২০২৪) নির্বাচনে সাবেক সংসদ সদস্য স্বতন্ত্র প্রার্থী নাটোর জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আবুল কালাম আজাদ (ঈগল প্রতিক) ৭৭ হাজার ৯৪৩ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি বর্তমান সংসদ সদস্য বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও নাটোর জেলা আওয়ামী লীগের সহসভাপতি শহিদুল ইসলাম বকুল (নৌকা প্রতিক) পেয়েছেন ৭৫ হাজার ৯৪৭ ভোট। এ আসনে মোট নয় জন প্রার্থী প্রতিদন্দিতা করেন। প্রতিদন্দিতাকারী অন্য প্রার্থীরা হলেন নাটোর জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সতন্ত্র প্রার্থী কাজল রায় (ঢেঁকি প্রতিক ) পেয়েছেন ১ হাজার ১৩৬ ভোট, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও নাটোর জেলা শাখার সভাপতি, উত্তরবঙ্গ আখচাষী সমিতির সভাপতি অধ্যক্ষ ইব্রাহীম খলিল (হাতুড়ি) পেয়েছেন ৩ হাজার ৪৩০ ভোট; আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী নাটোর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য লে. কর্নেল (অব.) মো. রমজান আলী সরকার (কাঁচি) পেয়েছেন ২ হাজার ৬১৪ ভোট; জাতীয় পার্টির ব্যারিস্টার মো. আশিক হোসেন (লাঙ্গল) পেয়েছেন ২ হাজার ৩৬ ভোট, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের (ইনু) ইঞ্জিনিয়ার মো. মোয়াজ্জেম হোসেন (মশাল) পেয়েছেন ৮১৭ ভোট; জাসদ স্বতন্ত্র মো. জামাল উদ্দিন ফারুক (ট্রাক) পেয়েছেন ৪৬৮ ভোট এবং
বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) মো. লিয়াকত আলী (একতারা) পেয়েছেন ৪৫১ ভোট।
উল্লেখ্য নাটোর-১ (লালপুর ও বাগাতিপাড়া) আসনে ২ টি পৌরসভা ও ১৫টি
ইউনিয়নে মোট ভোট কেন্দ্র ১২৫টি। মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৪৯ হাজার ৩৬৯ জন। তবে নির্বাচনে ভোট পড়েছে ১ লাখ ৭০ হাজার ২৪৯ টি। বাতিল ভোট ৫ হাজার ৪০৭টি।

Tag
আরও খবর




লালপুরে পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু

৮ দিন ৩ ঘন্টা ১ মিনিট আগে