নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

লালপুরের শেই কলেজ শিক্ষককে শোকজ করলো কর্তৃপক্ষ

নাটোরের লালপুরে কলেজ ছাত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় পাওয়া লালপুর ডিগ্রী কলেজের বাংলা বিভাগের শিক্ষক বিপ্লব হোসেনকে (৩৫) শোকজ নোটিশ দিয়েছে কলেজ পরিচালনা কর্তৃপক্ষ। ওই শোকজ নোটিশ বিপ্লব হোসেনের হাতে পৌছেছে বলে বুধবার (১২ অক্টোবর) সকালে নিশ্চিত করেছেন কলেজের অধ্যক্ষ আব্দুল মাজেদ।

লালপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুল মাজেদ এ প্রতিবেদককে জানান, গভর্নিং বডির সভাপতি লালপুর উপজেলা নির্বাহী অফিসারসহ সকল সদস্যদের সাথে জরুরীভাবে আলাপ করে ওই শিক্ষককে শোকজ নোটিশ দেয়া হয়েছে। নোটিশে আগামী ৫ (পাঁচ) কর্মদিবসের মধ্যে শোকজের জবাব দিতে বলা হয়েছে। শোকজ নোটিশটি হাতে হাতে তার কাছে পৌছানো হয়েছে বলে তিনি নিশ্চিত করেছেন। এ বিষয়ে কোন তদন্ত কমিটি গঠন করা হয়েছে কি না এমন প্রশ্নের জবাবে অধ্যক্ষ জানান, শোকজের জবাব পেলে পরবর্তিতে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন করা হবে।
এ বিষয়ে অভিযুক্ত শিক্ষক বিপ্লব হোসেন শোকজ পাওয়ার বিষয়টি স্বীকার করে জানান, আমার বিরুদ্ধে সড়যন্ত্র করা হয়েছে, ঘটনাটি সম্পুর্ন সাজানো, আমাকে সড়যন্ত্রমূলভাবে ফাসানো হয়েছে।
এবিষয়ে লালপুর ডিগ্রী কলেজের গভর্নিং বডির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা সুলতানা জানান, তাৎক্ষনিকভাবে অভিযুক্ত ওই শিক্ষককে শোকজ নোটিশ পাঠানোর জন্য কলেজের অধ্যক্ষকে বলা হয়েছে এবং সে মোতাবেক নোটিশ পাঠানো হয়েছে।
উল্লেখ্য গত শনিবার ওই শিক্ষককে উপজেলার মালপাড়া গ্রামের এক বাড়িতে কলেজ ছাত্রীর সাথে আপত্তিকর অবস্থায় আটক করে মারধর করে এলাকাবাসি। পরে অবশ্য ওই শিক্ষকের স্বজনরা এসে তাকে উদ্ধার করে নিয়ে যায়।

Tag
আরও খবর




লালপুরে পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু

৮ দিন ৩ ঘন্টা ৪৪ মিনিট আগে